পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, পর্যটকদের নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেজন্য টেকসই পরিবেশ সংরক্ষণে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে ট্যুরিস্ট পুলিশ আয়োজিত ‘এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি ইন ট্যুরিজম: রেসপনসিবিলিটি অব পুলিশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পর্যটন বিভাগ, সরকারি-বেসরকারি ট্যুর অপারেটর, স্থানীয় জনসাধারণ এবং এনজিওর সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছে তারা। আমাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটন খাত প্রভাবকের ভূমিকা পালন করে। টেকসই পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে সকলকে সচেতন হতে হবে।
পরিবেশের ক্ষতি সাধন রোধে বন ও পরিবেশ বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের জন্যেও ট্যুরিস্ট পুলিশের প্রতি আহ্বান জানান তিনি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব। সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক।
মূল প্রবন্ধে অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে পর্যটনবান্ধব পরিবেশ বজায় রেখে পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ছাড়াও পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা, সরকারি-বেসরকারি ট্যুর অপারেটরের প্রতিনিধি ও শিক্ষার্থীরা ছিলেন।
T.A.S / T.A.S
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ
উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি
প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার
যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই
পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন
রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০
ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ