ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ঢাকায় আজও বৃষ্টি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৯-২০২৪ দুপুর ১:৫৪

রাজধানীর বিভিন্ন স্থানে আজও সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বা হালকা বৃষ্টি হচ্ছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে বৃষ্টি কমতে পারে, বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।

আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর বিভাগের অনেক জায়গায়। ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। এসময় সারদেশে দিন ও রাতের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, আগামী তিনদিন সারাদেশে বিচ্ছিন্নভাবে দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। এ তিনদিন তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ফলে গরম বেড়ে যাবে।

শনিবারের পূর্বাভাসে তিনি বলেন, এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এসময় সারদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

দেশে সর্বোচ্চ ১৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে দিনাজপুরে। সর্বোচ্চ ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল চট্টগ্রামে।

এমএসএম / এমএসএম

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ

উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি

প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত