‘সত্য আর মিথ্যা বুঝার ক্ষমতা হারিয়ে ফেলবেন না’
অভিনেত্রী নুসরাত ফারিয়া। পর্দায় শেখ মুজিবুর রহমানের বায়োপিকে ‘শেখ হাসিনা’ চরিত্রে অভিনয় করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যে একটা করে শেখ হাসিনা রয়েছেন।’ হাসিনার পতনের পর দেশ থেকে ভারতে পালিয়ে যাবার পরে অভিনেত্রীর এ মন্তব্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
এদিকে এই মুহূর্তে হাতে কোনো ছবির কাজ না থাকায় নিজেকে সময় দিচ্ছেন তিনি। ব্যস্ততা না থাকায় আছেন এক রকম ছুটির মেজাজেই। বেশ অনেকদিন ধরেই অবস্থান করছেন দেশের বাইরে।
আর এর মাঝেই নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন যে, ‘মানুষ হিসেবে আমাদের বোধ শক্তির অবক্ষয় এতটাই প্রখর, আমার ভয় হয়।’
এ অভিনেত্রীর ভাষ্য, দিন দিন ভালো মন্দ বিবেচনার শক্তি হারিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত যা দেখছেন টা কতটুকু সত্যি আর মিথ্যা এটা বুঝার ক্ষমতা হারিয়ে ফেলবেন না।’
পোস্টের শেষে মানুষ হিসেবে পর্যবেক্ষণ করার ক্ষমতা কে ফিরিয়ে আনার চেষ্টা করি উল্লেখ করে লিখেছেন, ‘মস্তিষ্কটাকে সিন্দুকে বন্ধ করে শুধু চোখ দিয়ে উপভোগ না করে, মানুষ হিসেবে পর্যবেক্ষণ করার ক্ষমতা কে ফিরিয়ে আনার চেষ্টা করি আমরা। খুব কঠিন হবে না আশা করি।’
উল্লেখ্য, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।
এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ