ইসির ৩৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
সচিবালয়ের আওতাধীন ৩৫ মাঠ কর্মকর্তাদের বদলি ও পদায়ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ৩১ জন কর্মকর্তাকে পদায়ন করে বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। এই কর্মকর্তারা এতদিন জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ‘নির্বাচন কর্মকর্তা’, উপজেলা নির্বাচন কর্মকর্তা, থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আরেক প্রজ্ঞাপনে, চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। দেশের বিভিন্ন উপজেলায় দায়িত্বরত এসব কর্মকর্তাকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবেই বদলি করা হয়েছে বলে জানায় ইসি।
T.A.S / T.A.S
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ
উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি
প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার
যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই
পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন
রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০
ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত
Link Copied