ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মন্ত্রণালয়ের কাজে গতি ও দক্ষতা বাড়াতে যে পরামর্শ পিনাকীর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ১২:৩৮

মন্ত্রণালয়ের কাজে দক্ষতা কীভাবে বাড়ানো যেতে পারে, সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম নেপথ্য নায়ক সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। শুক্রবার রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট তিনি এ সংক্রান্ত পরামর্শ দেন।

পিনাকী ভট্টাচার্য লিখেন, আসিফ মাহমুদ এক ট্রলি ফাইলের ছবি দিয়েছে। আপনি যদি সেই কাগজগুলো দেখেন তাহলে বুঝবেন সব ফাইল শুধু একবার পড়তে কয়েক মাস লাগবে। আমাদের ব্যুরোক্রেসি এত ইন-এফিসিয়েন্ট হওয়ার কারণ এই পেপার বেইসড ডকুমেন্টেশন।

দ্রুত মন্ত্রণালয়গুলো পেপারলেস করতে হবে উল্লেখ করে তিনি লিখেন, এতে ইফিসিয়েন্সি বাড়বে। কোন কাজে কত সময় লাগছে সেটা জানা যাবে। কাজটা কোথায় আটকে আছে? বটলনেক কোথায়? সেটা জানা যাবে। কম লোক লাগবে, আর ফাইল হারাবে না। ফিজিক্যাল স্টোরেজ স্পেইস কমবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নিয়ে হাস্যরস মন্তব্য করে পিনাকী লিখেন, হাসিনার ডিজিটাল বাংলাদেশের আওয়াজে ভাবছিলাম সবকিছু ডিজিটাল হইছে। কিন্তু না, টাল হইছে, ডিজি-টা এখনো ফুটে নাই।

T.A.S / T.A.S

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, যুবক আহত

কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি

শেখ হাসিনাকে ‘ট্রাম্পকার্ড’ বানিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে

‘স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, হঠাৎ বিস্ফোরণ ঘটে’

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

আগামী বছরের শুরুতে বিনামূল্যে পোশাক পাবে শিক্ষার্থীরা

ডিএমপির শেরেবাংলা ও যাত্রাবাড়ী থানায় নতুন ওসি