‘হ্যারি পটার’ সিরিজের প্রফেসর ম্যাকগোনাগল আর নেই
বিখ্যাত চলচ্চিত্র সিরিজ ‘হ্যারি পটার’ এ প্রফেসর মির্নাভা ম্যাকগোনাগল চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৯ বছর।
ম্যাগি স্মিথের পরিবারের বরাতে বিবিসি লিখেছে, শুক্রবার লন্ডনের চেলসি এবং ওয়েস্টমিনস্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ম্যাগির পুত্র ক্রিস লারকিন ও টবি স্টিফেনস অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন।
পরিবার থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তিনি দুই ছেলে ও পাঁচ নাতি—নাতনি রেখে প্রয়াত হয়েছেন। ম্যাগির মতো অসাধারণ মা ও দাদিকে হারিয়ে ভেঙে পড়েছেন দুই ছেলে ও নাতি-নাতনিরা।
ম্যাগি শুধু হ্যারি পটারের কারণেই জনপ্রিয় নন। এর আগে অসংখ্য চরিত্র জনপ্রিয় হয়ে উঠেছে তার হাত ধরে। ১৯৬৯ সালে ‘দ্য প্রাইম অফ মিস জঁ বর্দি’ ছবির জন্য অস্কারও জিতে নেন এই তারকা।
ম্যাগি অভিনীত ছবিগুলোর মধ্যে ‘দ্য বেস্ট এক্সটিক ম্যারিগোল্ড হোটেল’, ‘কোয়ার্টেট’, ‘ওথেলো’, ‘ট্রাভেলস উইথ মাই আন্ট’, ‘রুম উইথ আ ভিউ’, ‘গোসফোর্ড পার্ক’উল্লেখযোগ্য। এছাড়া টিভি সিরিজ় ‘ডাউনটন অ্যাবি’-তেও অভিনয় করেছেন তিনি। তার মৃত্যুতে শোক নেমে এসেছে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ