ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

টাঙ্গাইলের মধুপুরে পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২৪ বিকাল ৫:৪৪

টাঙ্গাইলের মধুপুরে মনির মেডিকেল ইনস্টিটিউট নামে একটি পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়ার আদালত ইনস্টিটিউটটি বন্ধ করে দেন। এর আগে তিনটি বেসরকারি হাসপাতাল ও দুটি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৯ হাজার টাকা জরিমানা করে ওই আদালত। 

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান জানান, মধুপুর পৌর শহরের কাঁঠালতলী মোড়ে মনির মেডিকেল ইনস্টিটিউটে পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পাশাপাশি বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা চলমান রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই প্রতিষ্ঠানটি পরিবার ও স্বাস্থ্য কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত ও বাংলাদেশ নার্সিং কাউন্সিল অধিভুক্ত দাবি করলেও কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এমনকি তাদের ওষুধ বিক্রির লাইসেন্স পর্যন্ত নেই। কোন ধরনের যন্ত্রপাতিও নেই। এমন পরিস্থিতিতে ইনস্টিটিউটটি বন্ধ করে দেয়ার আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রতিষ্ঠানের মালিক মনির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এর আগে ভ্রাম্যমাণ আদালত মধুপুর পৌর শহরের লাইফ কেয়ার চক্ষু হাসপাতাল, কাজী ডিজিটাল হসপিটাল, সিটি হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার এবং দুটি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের প্রত্যেককে বিভিন্ন বিধিভঙ্গের দায়ে জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক রিফাত আঞ্জুম পিয়া জানান, মানবজীবনের জন্য অত্যাবশ্যকীয় চিকিৎসাসেবা সুন্দর এবং নিরাপদ করার প্রয়োজনে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এখানে জরিমানা করা মুখ্য বিষয় ছিল না। তাদের সতর্ক করে দেয়া এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্যই আদালত পরিচালিত হয়। 

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম