অদ্ভুত পোশাকে আলোচনায় ভূমি
ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক বোল্ড চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী ভূমি পেদনেকর। দম লাগাকে হাঁইসার সাধারণ-মোটা গৃহবধূ থেকে বাধাই দো-র সমকামী পিটি টিচার, সব চরিত্রেই সমান উজ্বল নায়িকা। তবুও শরীর নিয়ে মাঝেমধ্যেই কটাক্ষে মুখে পড়েন ভূমি। বিশেষত তার ফ্যাশন-সেন্স নিয়ে কাটাছেঁড়া কম হয় না। শনিবার সোশ্যাল মিডিয়ায় আরও একবার হাসির খোরাক হলেন এই অভিনেত্রী।
‘লাস্ট স্টোরিজ’ তারকা শুক্রবার রাতে হাজির হয়েছিলেন এক অ্যাওয়ার্ড নাইটে। সেখানেই ভূমির পোশাক নিয়ে হয়েছে জমিয়ে সমালোচনা। তার পোশাক দেখে রীতিমতো বিরক্ত নেটিজেনরা। উরফি জাভেদের সঙ্গে তুলনা টেনে বসলেন অনেকেই। সমালোচনা যতই হোক, এদিন ভূমির পোশাক ছিল একদম হটকেক। ভাইরাল ভিডিওতে দেখা গেল, সাদা রঙা এথনিক পোশাক পরেছেন ভূমি। বিকিনি ব্লাউজের সঙ্গে সাদা লম্বা লেহেঙ্গা। শরীরের উর্ধাঙ্গ ভূমি ঢেকেছেন এক সি-থ্রু গিয়ারে, যার উপর রয়েছে ধাতুর তৈরি দুটি সাপ।
ভিডিও দেখে চোখ ছানাবড়া সকলের। একজন লেখেন, ‘উরফির পোশাকেও এর চেয়ে বেশি অর্থ খুঁজে পাওয়া যায়’। আরেকজন লেখেন, ‘এটা কোন দেশের পোশাক?’ এছাড়া জঘন্য, বিশ্রী-র মতো বিশেষণ ভরে গেছে কমেন্ট বক্সে। কেউ লিখেছেন, ‘এই পোশাক দেখেই বমি পাচ্ছে’।
ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্টের জন্য মাঝেমধ্যেই নেটিজেনদনের তুলোধনার শিকার হন ভূমি। সম্প্রতি কম্বল দিয়ে তৈরি স্কার্ট পরে হাসির খোরাক হয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকেও শিক্ষা নেননি! ক্যারিয়ারের শুরু থেকেই চর্চায় থেকেছেন এই অভিনেত্রী। ‘দম লাগাকে হাঁইসা’ ছবিতে ৯০ কিলোর ভূমিকে দেখেছে দর্শক। এরপর নিজের ভোল পালটে সকলকে চমকে দেন তিনি।
৩৫ কিলো ওজন ঝরিয়ে ছিপছিপে আর তন্বী ভূমি তাক লাগিয়েছিলেন। তবে নিজেদের শরীর নিয়ে বলি-নায়িকাদের অবসেশনের কমতি নেই। 'ফ্ল্যাট বেলি' সবার পছন্দ, পোজ দেওয়ার সময় দম আটকে রাখার কায়দা নিয়েও বরাবর ট্রোলড হন অভিনেত্রী। সম্প্রতি ভক্ষক সিরিজে সাংবাদিকের ভূমিকায় অভিনয় নজর কেড়েছে ভূমি। খুব শিগগিরই ভক্ষক নির্মাতাদের সঙ্গে ফের কাজ করতে চলেছেন তিনি। আগামিতে নেটফ্লিক্সের ‘দ্য রয়্যালস’-এ দেখা যাবে এই তারকাকে।
Aminur / Aminur
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ