বিয়ের মৌসুমে কেনাকাটা করতে বললেন মিম
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ক্যারিয়ারে অসংখ্য নাটক-সিনেমায় কাজ করেছেন তিনি। ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি সরব আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজধানীর বসুন্ধরা সিটির ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ড-এর একটি শোরুম উদ্বোধন করতে এসে তিনি এ কথা বলেন। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লেভেল সেভেন-এ, ব্লক-ডি, শপ নম্বর-৬ ও ৭ বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যা সিনহা মিম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ফিতা কেটে এই শোরুমের শুভ উদ্বোধন করে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি এখানে প্রথম এসেছি। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা।
যেহেতু সামনে বিয়ের মৌসুম চলে আসতেছে। তাই সবাই কেনাকাটা করবে আশা করছি। এ সময় ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ডের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান, বাজুস-১ নম্বরের সহসভাপতি এম এ হান্নান আজাদ উপস্থিত ছিলেন। এদিকে সম্প্রতি বিদ্যা সিনহা মিম যুক্ত হয়েছেন ‘আমি ইয়াসমিন বলছি’ সিনেমায়। খুব দ্রুত সিনেমাটির কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
Aminur / Aminur
খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম
‘হাজারবারও বিজয়কেই বেছে নেব’, সমালোচকদের জবাব রাশ্মিকার
তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ
জীবন অপেরা শেষে মিম
আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী
শুক্রবার এলেই 'অন্য রূপে' ভাবনা
গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর
বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা
সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমণির
এই ভালোবাসা আমার জন্য বিশাল পাওয়া
নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম
মনের ঘরে আলো জ্বালিয়ে রাখতে হবে