ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

এরশাদ আলীকে সরিয়ে কোস্টগার্ডের প্রধান করা হলো জিয়াউল হককে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ১১:৩৮

রিয়ার এডমিরাল এরশাদ আলীকে সরিয়ে কোস্টগার্ডের প্রধান করা হয়েছে রিয়ার এডমিরাল ‍জিয়াউল হককে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রিয়ার এডমিরাল এরশাদ আলীকে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে তার চাকরি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। অপরদিকে রিয়ার এডমিরাল ‍জিয়াউল হককে বাংলাদেশ কোস্টগার্ডের প্রধান করে তার চাকরি জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশকর্মে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

T.A.S / T.A.S

গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, যুবক আহত

কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি

শেখ হাসিনাকে ‘ট্রাম্পকার্ড’ বানিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে

‘স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, হঠাৎ বিস্ফোরণ ঘটে’

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

আগামী বছরের শুরুতে বিনামূল্যে পোশাক পাবে শিক্ষার্থীরা