নায়িকাদের চরিত্র নিয়ে যা বললেন তানজিন তিশা
শোবিজ তারকাদের প্রায় ব্যক্তিগত বিষয় নিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়। বেশির ভাগ ক্ষেত্রেই তুলাধুনা করা হয় নারী শিল্পীদের। নায়িকাদের চরিত্র নিয়ে শুনতে হয় কটু কথা। বিষয়টি নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ফেসবুকে অভিনেত্রী লিখেছেন, কথায় কথায় নায়িকাদের চরিত্র খারাপ!! কেন?? ভাই একটা মেয়ে সাধনা, অধ্যবসায়, পরিশ্রমের দীর্ঘ জার্নিতে অভিনয়টা ভালো করলেই নায়িকা হয়। আমরা পরিবারের চেয়ে লাইট ক্যামেরা অ্যাকশন সংশ্লিষ্ট মানুষদের সঙ্গেই বেশি সময় কাটে। সেদিক থেকে এটাও আমাদের পরিবার।
তানজিন তিশা আরও লিখেছেন, আর পরিবার হয়ে উঠলেই গভীর সম্পর্ক গড়ে ওঠে। যেখানে সম্পর্ক আছে সেখানে ভুল বোঝাবুঝি আছে। আমার মা-বাবা, ভাইবোনদের সঙ্গেও ভুল বোঝাবুঝি হয়। কই তারা তো চরিত্র নিয়ে প্রশ্ন তোলে না?? তাহলে আপনারা আমাদের কেমন পরিবারের সদস্য হলেন যে কথায় কথায় নায়িকাদের চরিত্র নিয়ে ছোট করেন!!! না কি যুক্তি দিয়ে হেরে যাবেন বলে, নারীদের চরিত্রে হাত দিয়ে দাবিয়ে রাখতে চান??
তিনি বলেন, ভুল বোঝাবুঝি হলে যুক্তি দিয়ে কথা বলেন, তাতে আমাদের সার্বিক সম্মান বজায় থাকবে। আপনার পরিবারের কাউকে ছোট করে কি আপনি বড় হচ্ছেন ভাবছেন???
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ