‘তুফান’ ফাঁস, দেখা যাচ্ছে ইউটিউবে
ফাঁস হয়ে গেলো বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘তুফান’। ইউটিউবে দেখা যাচ্ছে সম্পূর্ণ সিনেমাটি। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে একটি ইউটিউব চ্যানেলে সিনেমাটি আপলোড করা হয়েছে। মাত্র কদিন আগে একই সঙ্গে দুটি ওটিটিতে অবমুক্ত হয়েছিল সিনেমাটি।
শনিবার দিনগত রাত ১টায় রায়হান ইউটিউব নামে একটি চ্যানেলে দেখা গেছে ‘তুফান’ ছবির পূর্ণাঙ্গ সংস্কারণ। আপলোডের সময় থেকে রাত ১টা পর্যন্ত ৩১ হাজারের বেশি দর্শক ছবিটি ওই চ্যানেলে উপভোগ করেছেন। গত ১৯ সেপ্টেম্বর চরকি ও হইচইতে অবমুক্ত হয় ‘তুফান’। মাত্র ৯ দিনের মাথায় তা ফাঁস হলো ইউটিউবে।
ঈদুল আজহা উপলক্ষে গত ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘তুফান’। দেশের বাইরে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আরব আমিরাত, বাহরাইন, কাতার, ওমানে, মালয়েশিয়া ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহেও মুক্তি পায় ‘তুফান’।
দেশে ব্যাপক সফলতা পেয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তুফান’। দর্শকদের আগ্রহের কারণেই ওটিটিতে মুক্ত করা হয়েছিল ছবিটি। সিনেমার দুটি গান উল্লেখযোগ্যভাবে ভালো লেগেছে দর্শক–শ্রোতাদের। যার একটি ‘লাগে উরাধুরা’ ও অন্যটি ‘দুষ্টু কোকিল’।
শাকিব খান, চঞ্চল চৌধুরী, নাবিলা ছাড়াও এতে অভিনয় করেছেন দেশের বেশ কজন উল্লেখযোগ্য অভিনয়শিল্পী। ‘তুফান’-এ অভিনয় দিয়ে দর্শকের মন কেড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। আদনান আদিব খান, রায়হান রাফীর গল্পে, আদনান আদিব খানের চিত্রনাট্যে ‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। ধারণা করা হচ্ছে ওটিটি থেকেই বিশেষ উপায়ে ছবিটি ফাঁস হয়েছে।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ