ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রথম দিনের আয় ৭৭ কোটি, কী আছে দেভারায়


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ১১:৪৬

মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতীয় নতুন সিনেমা ‘দেভারা’। প্রথম দিনে কেবল ভারত থেকে এই ছবি আয় করেছে ৭৭ কোটি রুপি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর ও বলিউডের জাহ্নবী কাপুর। কিন্তু কী আছে এই ছবিতে?

গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মুক্তি পাওয়া ‘দেভারা’র আয়ের বেশির ভাগ এসেছে মূলত তেলেগু ইন্ডাস্ট্রি থেকে।

স্যাকনিক ডটকম জানিয়েছে, ভারত থেকে ছবিটি আয় করেছে ৭৭ কোটি রুপি। এর মধ্যে তেলুগু থেকে ৬৮ দশমিক ৬ কোটি, হিন্দি থেকে ৭ কোটি, কন্নড় থেকে ৩০ লাখ, তামিল থেকে ৮০ লাখ এবং মালয়ালম থেকে ৩০ লাখ রুপি। মূলত তেলুগু ইন্ডাস্ট্রি থেকেই ৭৯ দশমিক ৫৬ শতাংশ আয় করেছে ছবিটি। বিশ্বব্যাপী আয় ১৪০ কোটি রুপি। 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ছবিটির পর্যালোচনায় বলেছে, ছবিতে জুনিয়র এনটিআরের অভিনয় প্রশংসনীয়। চিত্রনাট্যে যে ফাঁক-ফোকরটুকু রেখেছিলেন পরিচালক, দ্বৈত চরিত্রে অভিনয় দিয়ে তা ভরাট করে দিয়েছেন জুনিয়র এনটিআর। ‘আয়ুধা পূজা’ গানে এবং একটি বিয়ের দৃশ্যে তার অভিনয় প্রশংসনীয়। ছেলের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে এনটিআরের কিছুটা খামতি ছিল। ভৈরা চরিত্রে বলিউড অভিনেতা সাইফ আলি খান বেশ অভিনয় করেছেন। তবে দেভারার শত্রু হিসেবে চরিত্রটির গাম্ভীর্যের প্রয়োজন ছিল। এই ছবি দিয়ে তেলুগু দুনিয়ায় পা রেখেছেন জাহ্নবী কাপুর।

ছবির ট্রেলারে দেখা যায়, সমুদ্রের পাড়ে বসে আছেন ব্যক্তি। উত্তাল সমুদ্রের ঢেউ তার সামনে আছড়ে পড়ছে। ঢেউয়ের রং লাল। এরপর একটি কণ্ঠকে বলতে শোনা যায়, এই সমুদ্রের জল তার জন্যই রক্তাক্ত হয়েছে। দেখা যায়, পাচার ঠেকাতে মাঝ সমুদ্রে অস্ত্র হাতে পাচারকারীদের খুন করছে কেউ! সাইফ আলি খান ও জাহ্নবী কাপুরের ঝলকও দেখানো হয় ট্রেলারে। ছবিতে সাইফ আলি খানকে জুনিয়র এনটিআরের বন্ধু হিসেবে দেখা যাবে। জাহ্নবী কাপুর জুনিয়র এনটিআরের প্রেমিকা। ট্রেলার জুড়ে ধুন্ধুমার অ্যাকশন, সঙ্গে ছিল নাচের দৃশ্য।

‘দেভারা-পার্ট ১’ ছবিতে আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, শ্রীকান্ত মেকা, টম শাইন চাকো, নারায়ণ প্রমুখ। ছবিটি তেলেগু, তামিল, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে। পরিচালনা করেছেন কোরাতালা শিব।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...