ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কেক কাটল বাবা-ছেলে, উচ্ছ্বসিত অপু বিশ্বাস


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ১২:৫২

ঢালিউড মেগাস্টার শাকিব খান সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। এরপর বড় ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে ছেলের সঙ্গে ভিন্ন লুকে ধরা দিলেন। সোশ্যাল মিডিয়ায় ছেলেকে নিয়ে শাকিব খানের সেসব আনন্দময় মুহূর্তগুলি শেয়ার করতে ভোলেননি অপু বিশ্বাস।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শাকিব-অপুর ছেলে জয় আট বছর পূর্ণ করেছে। ছেলের জন্মদিনে হাজির ছিলেন শাকিব। শনিবার রাতে সেই সময়ের কয়েকটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন অপু। যেখানে দেখা যায় শাকিবের সঙ্গে কেক কাটছে জয়। অন্য একটি ছবিতে দেখা যায় বাবাকে আদর করছে শাকিব পুত্র। ছবি পোস্ট করে অপু বিশ্বাস ক্যাপশনে লিখেছেন, বাবা-ছেলে এক টিমে থাকলে কেক আরও মিষ্টি লাগে।

শাকিব-অপুর ভক্তরা বলছেন বিচ্ছেদ হলেও ছেলে জয়ের জন্মদিনে ঠিকই এক হয়ে বাবা-মায়ের দায়িত্ব পালন করছেন তারা। অনেকে বলছেন বাবা-ছেলের সুন্দর সময়ের ছবি তুলে দিয়েছেন অপু বিশ্বাস নিজেই। তবে সে বিষয়ে কিছু বলেননি অপু বিশ্বাস। অপু-শাকিব ২০০৮ সালে গোপনে বিয়ে করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে ছেলে জয়ের জন্মও হয় গোপনে। এরপর ২০১৭ সালে বিচ্ছেদ হয় এ তারকা জুটির।

T.A.S / জামান

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...