ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

লেডি গাগার জন্য এটি নতুন এক অভিজ্ঞতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ১:৩

সময়টা ভালো যাচ্ছে মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী লেডি গাগার জন্য। সম্প্রতি তিনি প্রকাশ করলেন ‘জোকার টু’ সিনেমার সাউন্ড ট্র্যাক অ্যালবাম প্রকাশ। নাম ‘হার্লেকুইন’। অ্যালবামটিতে ১৩টি গান রয়েছে। জোকার সিনেমায় গান গাওয়া নিয়ে তিনি বলেছেন, ‘আমি গান করছি অনেক দিন হয়েছে। তবে এমন অভিজ্ঞতা একেবারেই নতুন।’ ডিসি কমিকসের অন্যতম আকাঙ্ক্ষিত সিনেমা ‘জোকার: ফলি আ ডক্স’। এটি ২০১৯ সালে মুক্তি পাওয়া বিশ্ব মাতানো ছবি ‘জোকার’-এর দ্বিতীয় কিস্তি।

বেশ কয়েক মাস আগে তিনি ঘোষণা দিয়েছিলেন সপ্তম স্টুডিও অ্যালবামের; যা মুক্তি পাবে আসছে অক্টোবরে। লেডি গাগার সপ্তম স্টুডিও অ্যালবামকে সংক্ষেপে এলজিসেভেন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। কিন্তু ‘হার্লেকুইন’ সংকেত হিসেবে লেডি গাগা লিখেছেন ৬ দশমিক ৫। অর্থাৎ গাগা অ্যালবামটিতে সপ্তম মনে করছেন না। গত কয়েক মাস গাগা তাঁর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে তাঁর নতুন অ্যালবাম নিয়ে খুব বেশি কিছু প্রকাশ করেননি। অবশ্য বেশকিছু পোস্টের মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন ভক্তদের। সম্প্রতি লেডি গাগার একটা গান মুক্তি পায় ব্রুনো মার্সের সঙ্গে, যার নাম ‘ডাই উইথ আ স্মাইল’।

 বিনোদন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, গানটি এলজিসেভেন অ্যালবামে থাকবে না। এ বিষয়ে গাগা বলেছেন, ‘নিজের স্টুডিও অ্যালবাম নিয়েই ব্যস্ত ছিলাম। এর মধ্যে একদিন ব্রুনো মার্স ফোন দিলেন। তিনি তাঁর স্টুডিওতে গিয়ে তাঁর একটা কাজ শুনতে বললেন। যখন আমি ওখানে পৌঁছলাম, তখন প্রায় মাঝরাত। তিনি যা শুরু করেছেন, সেটি শুনে আমি রীতিমতো মুগ্ধ। তারপর আমরা সেখানে থেকেই গানটি পুরোপুরি শেষ করলাম এবং রেকর্ড করলাম।’

ভেনিস চলচ্চিত্র উৎসবে জোকার সিনেমার প্রিমিয়ারে বাগদত্তা মাইকেল পোলানস্কিকে নিয়ে হাজির হন তিনি। সঙ্গে ছিল ‘জোকার’খ্যাত অভিনেতা জোয়াকিন ফিনিক্স ও পরিচালক টড ফিলিপসও। 

‘জোকার: ফলি আ ডক্স’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ৪ অক্টোবর। ফলে জোকারভক্তদের চোখ ৪ অক্টোবরের দিকে। এক কমেডিয়ানের জীবনের ট্র্যাজেডি নিয়ে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘জোকার’। সিনেমাটি দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান জোয়াকিন ফিনিক্স। এবার তৈরি হয়েছে জোকারের সিকুয়াল। প্রথম ভাগ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে সিনেমার গল্প।

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...