ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক স্বামীর বিরুদ্ধে নির্যাতনের সকল অভিযোগ তুলে নিলেন জোলি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ১:৩৭

সিনেমায় কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। এর পর দীর্ঘ ১০ বছর প্রেমের পর ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। কিন্তু বিয়ের মাত্র দুই বছর পর বিচ্ছেদ হয় তাদের। স্বামী ব্র্যাড পিটের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন অ্যাঞ্জেলিনা জোলি। বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী।

 এরপর ছয় সন্তানের অভিভাবকত্ব, সম্পত্তির মালিকানা, মানহানির অভিযোগ নিয়ে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট গত কয়েক বছর ধরে সংবাদের শিরোনাম হয়েছে। ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হলেও পরস্পরের বিরুদ্ধে মামলা চলছে দীর্ঘদিন। অবশেষে সব অভিযোগ তুলে নিয়ে নিজের কাজে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। গত ২৫ সেপ্টেম্বর আদালতে এফবিআইর বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার জন্য আবেদন করেছেন।

কী ঘটেছিল ২০১৬ সালে?

অ্যাঞ্জেলিনা জোলি এফবিআইর কাছে অভিযোগ করেছিলেন, ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর প্রাইভেট জেটে চড়ে সন্তানদের নিয়ে ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন তারা। ফেরার পথে জোলির সঙ্গে ব্র্যাড পিটের তর্ক হয়। একপর্যায়ে জোলিকে ধাক্কা দেন পিট, তাঁর মাথা ধরে ঝাঁকান। বাচ্চাদের ওপরও চড়াও হন। এক বাচ্চার গলা টিপে ধরেন, অন্যজনের মুখ চেপে ধরেন। এ ছাড়া জোলি ও সন্তানদের গায়ে মদ ছুড়ে মারেন পিট। জোলির অভিযোগের ভিত্তিতে ২০১৬ সালের ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে এফবিআই ও লস অ্যাঞ্জেলেস কান্ট্রি ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিসেস। একই বছরের নভেম্বরে এফবিআইর এক মুখপাত্র জানান, এ ঘটনায় পিটের কোনো সংশ্লিষ্টতা পাননি তারা, ফলে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হচ্ছে না। এরপর ২০২২ সালে এ তদন্তের নথি খতিয়ে দেখার দাবি তোলেন জোলি। অবশেষে এফবিআইর বিরুদ্ধে আদালতে করা অভিযোগটি তুলে নিলেন অভিনেত্রী।

২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমা করতে গিয়ে কাছাকাছি আসেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। মিডিয়ায় এ জুটি পরিচিতি পেয়েছিল ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে।

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...