পরীমণির অপেক্ষা কেবল...
নানা কারণে বছরজুড়ে আলোচনায় থাকেন অভিনেত্রী পরীমণি। এরই মধ্যে গত বছরের ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে চলচ্চিত্র তারকা পরীমণি ও শরিফুল রাজের। কিছুদিন আগে এই পরীমণি তাঁর ডিভোর্সের বর্ষপূর্তি পালন করেছেন। এরপরই জানিয়েছেন তাঁর অভিনীত ‘রঙিলা কিতাব’ সিরিজের খবর। যেখানে একজন গ্যাংস্টারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। অক্টোবরের শুরুর দিকেই হইচইতে মুক্তি পাবে সিরিজটি।
কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা অনম বিশ্বাস। যৌথভাবে সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন। নতুন কাজের খবর জানতে পরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আপাতত ‘রঙিলা কিতাব’ মুক্তির অপেক্ষায় আছেন বলেই জানালেন। পরীমণি বলেন, কাজ বলতে এখন রঙিলা কিতাবের অপেক্ষায় আছি। সেটা তো অক্টোবরে মুক্তি পাচ্ছে।
এদিকে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে ‘প্রীতিলতা’ সিনেমার বন্ধ হয়ে যাওয়া শুটিং আলোর মুখ দেখতে চলেছে তিন বছর পর। এতে মুখ্য চরিত্রে রয়েছেন পরীমণি। সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ বলেন, “আমাদের সিনেমার একটা অংশের শুটিং শেষ হয়েছে, কিছু অংশের শুটিং বাকি আছে। পরীমণি মা হওয়ার কারণে একটা গ্যাপ তৈরি হয়। এখন মনে হচ্ছে, পরীমণি আগের অবস্থায় ফিরে এসেছেন, তাই আশা করছি, বছরের শেষে ডিসেম্বরে শুটিং শুরু করতে পারব।”
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ