আর জি করের ধর্ষণ নিয়ে সিনেমা বানিয়ে দল থেকে বহিষ্কার নির্মাতা
কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনার ছায়া অবলম্বন করে তৈরি হয়েছে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। নাম‘আগমনী’। সিনেমাটি নির্মাণ করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন ‘তৃণমূল ছাত্র পরিষদের’ রাজ্য সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী। আর এতে অভিনয় করেছেন পরিষদের সহ-সভানেত্রী রাজন্যা হালদার।
কিন্তু সিনেমাটি বানিয়ে তারা দল থেকে কোনো সমর্থন তো পানই নি, উল্টো বহিষ্কার করা হয়েছে দুজনকেই।
আনন্দবাজার লিখেছে, স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরিচালনা এবং পোস্টার ও সিনেমার একটি ভিডিও সামনে আসতেই দু’জনকে বহিষ্কার করেছে তৃণমূল ছাত্র পরিষদ।
তৃণমূল কংগ্রেস চাইছে না এ মুহূর্তে আর জি কর কাণ্ড নিয়ে তৈরি কোনো সিনেমা মুক্তি পাক। দলটির নেতারা ছবিটি মুক্তি না দেওয়ার জন্য অনুরোধ জানালেও তাতে সাড়া দেননি প্রান্তিক-রজন্যারা।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “আর জি কর ও তিলোত্তমা’র নামে যে ফুটেজ সামনে এসেছে, তা নিয়ে দলের আপত্তি রয়েছে। এটা পক্ষে বা বিপক্ষের বিষয় নয়। যে দৃশ্য সামনে এসেছে তা এই গুরুতর ঘটনার তদন্ত চলাকালীন করা যায় না। তাই দল প্রয়োজনীয় পদক্ষেপ করেছে।”
তবে এই সিনেমার প্রধান অভিনেত্রী রাজন্যা বলেন, “এই সময়ে দাঁড়িয়ে শর্টফিল্মের ভাবনাটি প্রাসঙ্গিক। কুণাল দা যখন পূজার জন্য তিনটি গান লিখেছিলেন, দেব দা যখন ‘প্রধান’ বানিয়েছিলেন, সেগুলো কি দলকে জানিয়ে করা হয়েছিল, আমার মনে হয় না।”
এই পরিস্থিতিতে পরিচালক প্রান্তিক মনে করছেন, সিনেমাটি দেখার পর দলের এই ধারণা পরিবর্তন হতে পারে। সিনেমাটি দেখে দল বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে আশা করছেন তিনি।
'আগমনী' নামের এই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি আগামী ২ অক্টোবর মহালয়ার দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রান্তিক-রাজন্যার বহিষ্কারাদেশের পর এখন কী হয় সেটাই এখন দেখার বিষয়।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ