জিআই পরিচয় পেল মধুপুরের আনারস
ভৌগলিক নির্দেশক বা জিআই পরিচয় পেল মধুপুর গড়ের ঐতিহ্যের স্বাদ ও সুগন্ধের আনারস। এ গড়ে আনারসের পথচলার দীর্ঘ সময় পর ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় সর্বত্র খুশি ও আনন্দের বাতাস বইছে।
মধুপুর গড়াঞ্চলের অন্যতম অর্থকরী ফসল এই আনারসের এমন স্বীকৃতি এবার বহুল ব্যবহারের সুযোগ আর বহুল প্রত্যাশিত আন্তর্জাতিক বাজার পাবে বলে অনেকে প্রত্যাশা করছেন। বিদেশে রপ্তানির ক্ষেত্র তৈরি করতে এবার আনারস চাষে হতে হবে সতর্ক ও দায়িত্বশীল- এমন ইঙ্গিত করেছেন কেউ কেউ।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের ভৌগোলিক নির্দেশক ইউনিট গত ২৪ সেপ্টেম্বর মধুপুরের আনারসকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি সনদ প্রদান করে। শিল্প মন্ত্রনালয়ের পেটেন্ট, শিল্প নকশা টেডমার্ক অধিদপ্তরের মহাপরিচালক মো. মুমিন হাসান স্বাক্ষরিত একটি পত্রে ৩১ শ্রেণিতে জিআই-৫২ নম্বরে মধুপুরের আনারসকে ভৌগোলিক নির্দেশক সনদ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মধুপুর অঞ্চলে আনারস চাষের গোড়ার ইতিহাস পর্যালোচনায় জানা গেছে, ১৯৪২ সালে আনারস চাষ শুরু হয় উপজেলার ইদিলপুর গ্রামের নৃতাত্বিক গারো সম্প্রদায়ের মিজি দয়াময়ী সাংমার হাত ধরে।
মিজি দয়াময়ী সাংমার পরিবার সূত্র জানায়, ভারতের মেঘালয়ের এক আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়ে আনারস চাষ ও আনারসের চারা দেখে তার আগ্রহ হয়। তাই তিনি বেশকিছু আনারসের চারা নিয়ে দেশে ফেরেন। বাড়ির আঙিনায় শুরু করেন আানরস চাষ। সেই থেকে শুরু হয়ে আজ এ আনারস চাষ এলাকা ও দেশকে করেছে সমৃদ্ধ।
মধুপুরের আনারসের নিজস্ব ঐতিহ্য রয়েছে। হানিকুইন জায়েন্টকিউ ও জলডুগি আনারসের মিষ্টতা আলাদা। স্বাদ-ঘ্রাণও বেশি। মধুপুর গড়াঞ্চলে এখন ৭ হাজার হেক্টরেরও বেশি জমিতে আনারস চাষ হয়।
কৃষিতে জাতীয় পদক পাওয়া সিআইপি কৃষক গারো বাজারের ছানোয়ার হোসেনের মতে, মধুপুরের আনারস চাষাবাদ ও বাজারজাতে যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল, বিভিন্ন কারণে আশানুরূপ হচ্ছিল না। ভৌগোলিক নির্দেশক হিসেবে স্বীকৃতি পাওয়ায় একটি আশার জায়গা তৈরি হলো। আন্তর্জাতিক বাজার ধরে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্য নিয়ে আনারস চাষে পরিবর্তন আনতে হবে। আমাদের আনারসের নতুন পরিচয় মধুপুরকেও অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী বলেন, জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া মানে ভৌগোলিক নির্দেশক। আনারস মধুপুর ছাড়াও সিলেট, পার্বত্যাঞ্চলসহ বিভিন্ন স্থানে জন্মে থাকে। এখন আনারস মানে দেশে এবং দেশের বাইরে মধুপুরের আনারস হিসেবে পরিচিতি পাবে।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন, আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের অবস্থান দৃঢ় করতে দেশের ঐতিহ্যবাহী পণ্যের জিআই স্বীকৃতিলাভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধুপুরের আনারসের জিআই জার্নালের জন্য অনুমোদিত হওয়াটা মধুপুরবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি ঘটনা।
এমএসএম / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার