‘টাইটানিক’র শুটিং চলাকালীন সময়ে সিনেমা ছাড়তে চেয়েছিলেন কেট উইন্সলেট
বিশ্বব্যাপী সাড়া জাগানো সিনেমা ‘টাইটানিক’। সিনেমাপ্রেমীদের পছন্দের তালিকায় এখনও পছন্দের শীর্ষে সিনেমাটি। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমায় লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কেট উইন্সলেটের না পাওয়া প্রেমের উপাখ্যান কোটি দর্শককে কাঁদিয়েছিল। আজো সেরা সিনেমা নিয়ে আলোচনার সময় উঠে আসে ‘টাইটানিক’র নাম। লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কেট উইন্সলেটের রসায়ন নিয়েও হয় জল্পনা-কল্পনা। কিন্তু জানলে অবাক হবেন সিনেমাটির শুটিং চলাকালীন সময়ে সরে যেতে চেয়েছিলেন নায়িকা কেট।
লসঅ্যাঞ্জেলস টাইমসকে দেওয়া পুরোনো এক সাক্ষাৎকারে কেট জানান, ‘টাইটানিক’র শুটিং চলাকালীন প্রচণ্ড ঠাণ্ডায় আক্রান্ত ছিলেন তিনি। তখন শুটিংয়ে তাকে দীর্ঘ সময় পানিতে ডুবে থাকতে হয়েছিল। অতিরিক্ত ঠাণ্ডায় ইনফ্লুয়েঞ্জায ও নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত হয়েছিলেন নায়িকা। যা কিনা তাকে জীবন-মৃত্যুর সন্নিকটে নিয়ে গিয়েছিল।
কেট আরও জানান, ‘টাইটানিক’র শুটিং সেটে তাকে একটি ওয়েটস্যুটও পরতে বলা হয়েছিল। সেটি পরতে অস্বীকৃতি জানান তিনি। এক পর্যায়ে সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে নির্মাতা জেমস ক্যামেরন তাকে কনভেন্স করেন, যেন সিনেমাটি ছেড়ে না যান!
টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের প্রযোজনা সিনেমাটি পরিচালনা করেছিল জেমস ক্যামেরন। ‘টাইটানিক’ প্রথম সিনেমা যা বক্স অফিসে ১ বিলিয়নের মাইলফলক অতিক্রম করেছিল।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ