ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

অপু বিশ্বাসের আহ্বান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ১:৫৮

হঠাৎ বন্যায় রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদ-নদীর কূলঘেঁষা চর ও চরদ্বীপসহ লোকালয়ের লাখো মানুষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চিন্তার ভাঁজ শোবিজ তারকাদের ফেসবুকেও। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের মানুষের পাশে দাঁড়ানোর স্ট্যাটাস দিতে দেখা দিয়েছে।

এর আগে ফেনীর বন্যার সময় আর্থিক সহযোগিতা করতে দেখা গিয়েছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। দেশের সংকটের সময় এই তারকাকে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়। এবার উত্তরাঞ্চলে বন্যায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করলেন অপু বিশ্বাস।

এই নায়িকা ফেসবুকে লিখেছেন, ‘উত্তরাঞ্চলের চার জেলা লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরের ২৫ হাজারের বেশি পরিবার পানিবন্দি। আসুন আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লার মতো পানিবন্দি এই মানুষগুলোর পাশেও দাঁড়াই।’

এদিকে উত্তরাঞ্চলে বন্যার সময় খুব একটা সহযোগিতা পান না সেখানকার মানুষরা। এ নিয়েও ফেসবুক তোলপাড়। অপু বিশ্বাসের স্ট্যাটাসের কমেন্টস বক্সেও অনেকেই সেই কথাই জানিয়েছেন। সবাই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...