মধুপুরে বৃদ্ধর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
টাঙ্গাইলের মধুপুর উপজেলার পিরোজপুর মধ্যপাড়া গ্রামে গাছের সাথে ঝুলে থাকা অবস্থায় এক বৃদ্ধর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত ব্যক্তি উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর মধ্যপাড়া গ্রামের মৃত সিরাজ আলী শেখের ছেলে জহর আলী (৬৫)।
ঘটনা ও মামলার বিবরণীতে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মৃত জহর আলী বাড়ি থেকে বের হয়ে তার নাতি কাওছারের জন্য পিরোজপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় ভাত নিয়ে যান। ভাত দিয়ে সেখান থেকে আর বাড়ি না ফিরলে ওই দিন রাত হতেই আত্মীয়স্বজনসহ পরিচিত ও অপরিচিত নানাজনের কাছে খুঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে পার্শ্ববর্তী আনসার আলীর পুকুরপাড়ের খাড়াজোড়া গাছের সাথে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃতের বড় ছেলে জাকারিয়া জানান, গত ২৮ তারিখ বাবা তার নাতির জন্য সন্ধ্যায় পিরোজপুর মাদ্রাসায় ভাত নিয়ে যান। সেখানে ভাত দিয়ে আর ফিরে আসেননি। তিনি শারীরিক বিভিন্ন রোগসহ মানসিক বিকারগস্ত ছিলেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা বুঝতে পারছি না।
এ বিষয়ে মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি থানায় নিয়ে এসেছি। তার মাথার পেছন দিক থেকে ঝুলে থাকার বিষয়টি দেখে সন্দেহের সৃষ্টি হচ্ছে। তবে ময়নাতদন্ত হলেই এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।
এ বিষয়ে ভিকটিমের ছেলে জাকারিয়া বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল।
এমএসএম / জামান
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত