৫ লাখে ধামাচাপা দেয়ার চেষ্টা
মধুপুরে পৌর কর্মচারীর বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ট্যাক্স আদায় শাখায় কর্মরত মোজাম্মেল হক লিচু (৫৫) নামে এক কর্মচারীর বিরুদ্ধে স্কুলপড়ুয়া সনাতনী দর্জি পরিবারের শিশুকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই স্থানীয় এক শ্রেণির মাতাব্বর প্রভাব খাটিয়ে সালিশের মাধ্যমে ৫ লাখ টাকায় ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। দুদিন যাবৎ মধুপুরে এ নিয়ে নানান গুঞ্জন চলছে। গত শনিবার বেলা ১১টার দিকে পৌর শহরের মাস্টারপাড়ার উত্তর এলাকার অভিযুক্তের ভাড়া দেয়া বাসায় এমন ঘটনা ঘটে ।
জানা গেছে, ধর্ষিত শিশুর দরিদ্র দর্জি পরিবার অভিযুক্ত মোজাম্মেল হক লিচুর বাসায় ভাড়া থাকত। পৌরসভার মাস্টারপাড়ার উত্তর এলাকার ওই বাসায় গিয়ে শিশুটিকে একা পেয়ে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন। একই রাতে ঘটনাটি ছড়িয়ে পড়ার আগেই পৌর শহরের একটি মার্কেটে সালিশ বৈঠকে ধামাচাপা দিতে উদ্যোগ নেয়া হয়। সেখানে ৫ লাখ টাকা জরিমানা ও মুচলেকায় সালিশ বৈঠক শেষ হলেও ভিকটিম পরিবার তিন লাখ টাকা পায়। বাকিটা মাতাব্বররা ফি বাবদ রেখেছেন।
স্থানীয়রা জানান, মধুপুর পৌরসভার আদায় শাখার মোজাম্মেল হক লিচু তার মামাশ্বশুর আদম ব্যবসায়ী মান্নানের কাছ থেকে বাসাটি কিনে নিয়েছেন। দুই ইউনিটের ওই বাসার একটি ইউনিট খালি। অপরটিতে সনাতনী একটি দরিদ্র দর্জি পরিবার ভাড়া থাকে। ওই পরিবারের দ্বিতীয় সন্তান চতুর্থ শ্রেণি পড়ুয়া শিশুটি একাই বাসায় ছিল। বাসার খোঁজ নিতে গিয়ে লিচু একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করেন।
স্থানীয় মাতব্বর মোতালেব খন্দকার জানান, মেয়েটিকে মারধর করেছে, যার কারণে সালিশ হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটেছে কি-না সেটি জানি না।
অভিযুক্ত মোজাম্মেল হক লিচুকে মোবাইল ফোনে বিষয়টি সম্পর্কে প্রশ্ন করলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান, তিন মাসের বাসাবাড়া বাকি। ওই টাকা চাইতে গেলে এমন অভিযোগ এনে তার বিরুদ্ধে মানহানির এমন ষড়যন্ত্র করা হচ্ছে। এছাড়াও শিশুটিকে আমি একটি চড় মেরেছিলাম, যে কারণে এ ধরনের অভিযোগ দেয়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ মো. এমরানুল কবির জানান, ঘটনার দিন শনিবার রাত আনুমানিক ৩টার দিকে মেয়েটির বাবা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আমরা অভিযুক্ত আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।
এ বিষয় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন জানান, বিষয়টি আমি অবগত ছিলাম না। কেউ অভিযোগ দিলে সেটি গুরুত্বসহকারে দেো হবে।
জামান / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার