ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে বন্দর ও সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী ডেনমার্ক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১০-২০২৪ বিকাল ৫:৫৭

ডেনমার্ক বাংলাদেশের বন্দর অবকাঠামো এবং উপকূলে সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের পাশাপাশি ওষুধ খাতের আরও উন্নয়নে সহায়তা দেওয়ার আগ্রহ দেখিয়েছে।

বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার বুধবার (২ অক্টোবর) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে তার মন্ত্রণালয়ের কার্যালয়ে বৈঠকে এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্র সচিব বাংলাদেশে বিনিয়োগের জন্য ডেনিশ কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহকে স্বাগত জানিয়েছেন। পররাষ্ট্র সচিব অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রসঙ্গের কথা তুলে ধরে সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নির্যাতনের শিকারদের পুনর্বাসনের ক্ষেত্রে ডেনিশ সরকারের সুনির্দিষ্ট সহায়তার জন্য ডেনমার্ককে ধন্যবাদ জানান। মো. জসীম বলেন, বাংলাদেশ ডেনমার্কের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ককে অনেক মূল্যায়ন করে এবং অত্যন্ত গুরুত্ব দেয়।

তিনি বলেন, বাংলাদেশ-ডেনমার্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই ও সবুজ রূপান্তরের ওপর বিশেষ মনোযোগ দিয়ে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্বে পরিণত করার অপেক্ষায় আছে ঢাকা।

উভয়পক্ষ পারস্পরিক সুবিধার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে দুই দেশের সদিচ্ছা প্রকাশ করেন। পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় ডেনিশ রাষ্ট্রদূত মো. মো. জসীম উদ্দিনকে অভিনন্দন জানান।

T.A.S / T.A.S

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ

উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি

প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত