ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষে মামলা করবে জাতীয় নাগরিক কমিটি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ১১:৫৬

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষে আজ মামলা করবে জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলা করা হবে বলে কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটি মামলা করবে। এর মাধ্যমে জাতীয় নাগরিক কমিটিতে অন্তর্ভুক্ত নতুন সদস্যদের পরিচয় পর্বও অনুষ্ঠিত হবে। এতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিনসহ জাতীয় নাগরিক কমিটির সদস্য বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত থাকবেন।

জুলাই বিপ্লবে প্রায় দেড় হাজার ছাত্র জনতা শহীদ হন এবং হাজার হাজার মানুষ আহত হন। গুরুতর আহত হয়ে এখনো অনেকেই ভর্তি আছেন হাসপাতালে। 

ইতোমধ্যে আন্দোলনে শহীদ হওয়ার ঘটনায় প্রসিকিউশন অফিসে এখন পর্যন্ত ৩৫টি অভিযোগ দায়ের হয়েছে। এর আগে তদন্ত সংস্থায় ১৬টিসহ মোট ৫১টি অভিযোগ দায়ের হয়েছে।

T.A.S / T.A.S

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ

উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি

প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত