ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হলেন ৫৪ জন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ১:৩৩

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হলেন ৫৪ জন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির প্রত্যেক সদস্যের মতামতের ভিত্তিতে তাদেরকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করা হয়।

বুধবার (২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়া ২৯১ জনকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এসএম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত এনরোলমেন্ট কমিটির গত ৩ সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বর সভায় প্রত্যেক সদস্যের মতামতের ভিত্তিতে নিম্ন লিখিত আইনজীবীদেরকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) সিদ্ধান্ত গৃহীত হয়।

তারা হলেন-মো. সাইদুর রহমান, শহীদুল ইসলাম, সৈয়দএবি মাহমুদুল হক, আবু তারিক, সিকদার মকবুল হক, একেএম মজিবুর রহমান, মো. হারুনার রশিদ, মকবুল আহমেদ, মো. শহীদুল করিম সিদ্দিক, মো.হেফজুল বারি, এবিএম বায়েজিদ, শাহ মো. খসরুজ্জামান, মো. খালেদ আহমেদ ,মো. খলিলুর রহমান, অমলেন্দু বিকাশ রায় চৌধুরী, গরিবে নেওয়াজ মুহাম্মদ, মো. মোশাররফ হোসেন মজুমদার, আবুল কাশেম এম ফজলুল হক খান, আব্দুল্লাহ আল মামুন, মো. ইসরাফিল হোসেন, মো. ফারুক (এম ফারুক), মো. হেলাল উদ্দিন মোল্লা, সৈয়দ মফিজুর রহমান, বিভাস চন্দ্র বিশ্বাস, মো. মফিজুর রহমান মজুমদার, মো. ফারুক আহমেদ, এএইচএম মুসফিকুর রহমান, আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ হোসাইন, বশির আহমেদ, নিতায় রায় চৌধুরী, এমএ কাইয়ুম চৌধরী, মো. তৌফিক ইনাম, শাহ মোহাম্মদ জহিরুল হক, স্বাসতী সরকার, মোহাম্মদ আব্দুল হান্নান, মো. গোলাম মোস্তফা, সুব্রত শাহ, মো.জাকির হোসেন, মো. শামসুল হক, এম. মাকসুদুল ইসলাম, শেখ মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুল হক, মো. ফজলুর রহমান, মো. আব্দুল হাই, এজেডএম ফরিদুজ্জামান, একেএম জগলুল হায়দার আফ্রিক, নাহিদ ইয়াসমিন, মো. জাহাঙ্গীর কবীর, একেএম বদরুজ্জামান, ড. শরীফ মোহাম্মদ নুর উল্লাহ ভূইয়া, কেএস সলাহ উদ্দিন আহমেদ, শেখ মো. জাকির হোসেন ও মো. আসিফ হাসান।

T.A.S / T.A.S

অ্যাটর্নি জেনারেলকে হুমকি : চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনুসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন

ল’রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন, সম্পাদক মুন্না

জুলাই নিয়ে কটূক্তি : শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি

৩২ হাজার সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল

নতুন মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: রায়ের আগে ট্রাইব্যুনালে আসামি চঞ্চল

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট