ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গণত্রাণের আট কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ৩:২৯

বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগ্রহ করা গণত্রাণের আট কোটি টাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের কাছে এই টাকার চেক তুলে দেন তারা। বিষয়টি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

তিনি লিখেছেন, বন্যাকবলিত অঞ্চলে সার্বিক পুনর্বাসনের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আট কোটি টাকার চেক হস্তান্তর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এর আগে বুধবার ত্রাণ কার্যক্রমের পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করা হয়। এতে বলা হয়, দুটি ব্যাংক অ্যাকাউন্টে এখন পর্যন্ত নয় কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা জমা রয়েছে। সেখান থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আট কোটি টাকার চেক জমা দেয়া হয়েছে।

বাকি এক কোটি ৯১ লাখ টাকা উত্তরবঙ্গে বন্যার্তদের জন্য ব্যয় করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান।

গত অগাস্টে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১টি জেলার মানুষের জন্য টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরবর্তী দুই সপ্তাহে ওই তহবিলে প্রায় ১১ কোটি ১০ লাখ টাকা জমা পড়েছিল। কিন্তু ত্রাণ তহবিলে জমা পড়া সেইসব অর্থ বন্যার্তদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কি না, সেটি নিয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

T.A.S / T.A.S

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ

উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি

প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত