সুনামগঞ্জে দেশীয় পোনামাছ অবমুক্তকরণ
‘বেশি বেশি করে মাছ চাষ করি, বেকারত্ব দূর করি‘ স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে দুই দিনব্যাপী সুনামগঞ্জে মিঠাপানির দেশীয় প্রজাতির রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ ও গনিয়াসহ বিভিন্ন প্রজাতির ১ লাখ ১২ হাজার টাকা মূল্যের ৩৭৪ কেজি দেশীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে। শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর সুনামগঞ্জের বাস্তবায়নে সদর উপজেলা পরিষদের পুকুরে ও স্থানীয় দেখার হাওরে আলাদাভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান শাহরীয়ার, জেলা মৎস্য অফিসার সুনীল মণ্ডল, সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জয়নাল আবেদীন, যুব উন্নয়নের ডিডি শাহ নুর আলম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সীমা রানী বিশ্বাস, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার, দৈনিক খবরের স্টাফ রিপোর্টার মো. আকরাম উদ্দিন, সাংবাদিক আসাদ মণি প্রমুখ।
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, মৎস্যভাণ্ডার হিসেবে সমৃদ্ধ আমাদের হাওরের মিঠাপানিতে উৎপাদিত দেশীয় মাছ এক সময় জেলাবাসীর আমিষের চাহিদা মিটিয়ে দেশ-বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হতো। কিন্তু কালের আবর্তে ও প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়া ও মৎস্য আইন লংঘন করে কিছু অমৎস্যজীবীরা রাতের আঁধারে লুকিয়ে মৎস্য আহরণের ফলে সেই সুস্বাদু মাছগুলো আজ বিলুপ্তির পথে।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার এই মৎস্যভাণ্ডারের ঐহিত্য আবারো ফিরিয়ে আনতে মৎস্য মন্ত্রণালয়ের মাধ্যমে সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরগুলোতে মৎস্যভাণ্ডারকে সমৃদ্ধ করতে পোণামাছ অবমুক্ত করা হচ্ছে। তিনি আশাবাদী, যদি মৎস্য অধিদপ্তরের তদারকি ও মনিটরিং সঠিকভাবে করা যায় তাহলে বিলুপ্তপ্রায় দেশীয় মাছগুলোর উৎপাদন বৃদ্ধি পাবে এবং জেলার মানুষের আমিষের চাহিদা মিটিয়ে তা আবারো দেশ-বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।
এমএসএম / জামান
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা
রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা
Link Copied