ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিল আরো ৫ প্রাণ, হাসপাতালে ৯২৭ জন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১০-২০২৪ রাত ৮:৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৭ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডেঙ্গুর দৈনিক প্রতিবেদন তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৭ জন।
মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরো ৫ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৩৬৫। আর এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৮২ জনের। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রোগী ছিল ২৬০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৭২ জন, ঢাকা বিভাগে ১৭৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন এলাকা বাদে) রোগী ছিল ৪৯ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন এলাকা বাদে) ১০২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশন এলাকা বাদে) ৭৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের এলাকা বাদে) ৩৮ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশন এলাকা বাদে) ১৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশন এলাকা বাদে) ৩০ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশন এলাকা বাদে) ৯ জন। ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যে ৫ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ২ জন ডিএসসিসি, ১ জন ডিএসসিসি ও বাকি ২ জন বরিশাল বিভাগের।

 

Aminur / Aminur

প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত

আদাবরে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

কলঙ্ক নয়, সহমর্মিতাই মাদকমুক্ত জীবনের পথ : মোহিত কামাল

২৬ লাখে ইতালি পাঠিয়ে নারীকে জিম্মি-নির্যাতনে আরও ১০ লাখ টাকা দাবি

আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেতে আবেদনের সময় বাড়ল

সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

দুই বছরে যমুনা ফার্টিলাইজারে উৎপাদন হয়েছে মাত্র তিন দিন