ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নায়ক সোহেল রানার নতুন দলের নাম বাংলাদেশ জাগ্রত পার্টি


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ১:৫২

রাজনীতিবিদ ও চলচিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র, বীর মুক্তিযোদ্ধা নায়ক মো. মাসুদ পারভেজ সোহেল রানার নেতৃত্বে  নতুন রাজনৈতিক দলের ইতিমধ্যে আত্মপ্রকাশ ঘটেছে। এই দলের নাম বাংলাদেশ ইনসাফ পার্টি থেকে অনিবার্জ কারণ বশত সংশোধোন করে রাখা হয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি। চলতি মাসের  শেষ সপ্তাহে বা আগামী মাসের প্রথম সপ্তাহে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হবে বলে সভা শেষে জানানো হয়।

এ উপলক্ষে আজ রোববার  সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে নায়ক মো. মাসুদ পারভেজ সোহেল রানার সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। নতুন দলের বিশেষ সমন্বয়কারী ইঞ্জিনিয়ার ইকরামুল খানের সার্বিক ব্যবস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ, সিনিয়র সাংবাদিক ও লেখক সৈয়দ তোশারফ আলী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক উপ-মহাপরিচালক ড. ফোরকান উদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, নৌবাহিনীর কমোডর (অব.) সানাউল নোমান, দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর ও ২০১৮ সালে কোটা সংস্কার রিটের পিটিশনার মোহাম্মদ আবদুল অদুদ, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও জাতীয় ছাত্রসমাজের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল হাফিজ, রাজনীতিক ও লে. কর্নেল (অব.) সাব্বির আহমেদ, তরুন আইনজীবি ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর,সিনিয়র আইনজীবী এডভোকেট অশোক কুমার ঘোষ, রাজনীতিক ডা. সালাহ উদ্দিন ভুইয়া, বিএলডিপির প্রেসিডিয়াম মেম্বার এম আমানুল্লাহ, মহিলা নেত্রী আনোয়ারা ইসলাম রানী, হাসিবুল ইসলাম জয়, রাজনীতিক গুলজার হোসেন, রাজনীতিক হিরু রহমান, সাবেক রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবদুর রহিম মনোয়ারা তাহের মানু ও কাজী শামসুল ইসলাম রঞ্জন প্রমুখ।

সভায় সকলের কাছ থেকে ২০টিরও অধিক নাম প্রস্তাব আকারে আসলে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জাগ্রত পার্টি গৃহীত হয়।সভায় দীর্ঘ সময় ধরে দলের নীতি-আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচি বিশ্লেষণ করা হয়। প্রত্যেকে তাদের স্ব স্ব মতামত প্রকাশ করেন এবং সভাপতি সেগুলো সমন্বয় করে দেশ ও জনগণের জন্য কল্যাণকর বিষয়গুলো সন্নিবেশিত করে দলের গঠনতন্ত্র ও ইশতেহার প্রণীত হবে বলে জানান তারা।

এমএসএম / এমএসএম

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির

'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'

বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির

ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে

মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের