স্থানীয় সরকার সচিব মোরশেদ জামানকে ওএসডি
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশনা দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আবু হেনা মোরশেদ জামান গত ১৯ জুন স্থানীয় সরকার বিভাগে সচিব হিসেবে যোগ দিয়েছিলেন।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেজাউল মাকছুদ জাহেদী এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।
এর মধ্যে জাহেদীকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আর মমতাজকে দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগের সচিবের দায়িত্ব।এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সুরাইয়া আখতার জাহানকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে।
একইদিনে, জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব সাইদুর রহমান খানকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আল আমিন সরকারকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব দিয়েছে সরকার।
T.A.S / T.A.S
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার
যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই
পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন
রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০
ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত
আদাবরে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার
কলঙ্ক নয়, সহমর্মিতাই মাদকমুক্ত জীবনের পথ : মোহিত কামাল
২৬ লাখে ইতালি পাঠিয়ে নারীকে জিম্মি-নির্যাতনে আরও ১০ লাখ টাকা দাবি
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেতে আবেদনের সময় বাড়ল
সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার
দুই বছরে যমুনা ফার্টিলাইজারে উৎপাদন হয়েছে মাত্র তিন দিন