২০২৫ সালের হজের খরচ কমানোর ফলপ্রসূ আলোচনা ধর্ম উপদেষ্টার
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বীন ফৌজান আল রাবিয়ার সাথে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টার ড. আ ফ ম খালিদ হোসেন এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ অক্টোবর রবিবার সৌদিআরবের জেদ্দায় অনুষ্ঠিত বৈঠক শেষে সৌদি আরবের জেদ্দায় অবস্থানরত বাংলাদেশ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, হাজীদের বাইমেট্রিক এন্ড্রোসমেন্ট আফগ্রেট করা, হজের মোয়াল্লেমদর মাল্টিপল ভিসা, সমুদ্র পথে হাজীদের হজের অনুমতি, লাগেজ বিড়ম্বনা, হজের খরচ কমানোর ব্যপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তিনি।
আগামী ২০২৫ সালে হজে সার্বিক ব্যবস্থাপনা ও খরচ কমানোর ব্যপারে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বীন ফৌজান আল রাবিয়ার সাথে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টার বৈঠকে হজের তিনটি প্যাকেজ এর কথা উল্লেখ করেন তিনি। প্রথম হজ প্যাকেজে মক্কা ও মদিনায় এক থেকে দেড় কিলোমিটার এলাকায় বাড়ি ভাড়া ও সুযোগ সুবিধা থাকবে, দ্বিতীয় প্যাকেজ এর থাকছে তিন কিলোমিটার এর মধ্যে, আর তৃতীয়ত প্যাকেজ যদি জাহাজ করে হজ্ব ব্যবস্থাপনা চালু। তবে বাংলাদেশ থেকে জাহাজে করে দুই থেকে আড়াই হাজার হাজীদর হজে যাওয়ার জন্য সৌদি ওমরাহ ও হজ মন্ত্রীকে অনুরোধ করা হয়েছে, তিনি এই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে জানাবেন বলে জানান।
বৈঠকে বাংলাদেশ থেকে অসুস্থ ও ছোট বাচ্চাদের হজে নিরউৎসাহিত করতে সৌদি মন্ত্রী অনুরোধ জানান, তিনি মনে করেন ক্যান্সারে আক্রান্ত, ডায়ালাইসিস করেন এমন ব্যাক্তি, বিভিন্ন অঙ্গ হানি যারা হুইল চেয়ার ব্যবহার করেন, উচ্চ রক্তচাপের রোগীদের সরাসরি হজ্বে না এসে বদলি হজের জন্য অনুরোধ করেন বলে জানান ধর্ম উপদেষ্টা।
হজ ব্যবস্থাপনায় যে তিনটি খাতে সবচেয়ে বেশি ব্যয় করতে হয় মক্কা, মদিনায় হাজীদের বাড়ি ভাড়ায় এবং মিনা মুজদালিফায় যাতায়াত ব্যবস্থাপনায়। এবার স্বল্প খরচে উন্নত সেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নত করা কম খরচে উন্নত সেবার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান ধর্ম উপদেষ্টা।
সৌদি ওমরাহ ও হজ মন্ত্রীকে বাংলাদেশে সফরে অনুরোধ জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, সময় করে বাংলাদেশ সফরে যাওয়ার আশ্বাস দেন সৌদি মন্ত্রী।
এইসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত হজ সচিব মতিউল ইসলাম, কাউন্সিলর হজ জহিরুল ইসলাম, কাউন্সিলর আসলাম সাংবাদিক সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ।
T.A.S / জামান
কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে
বস্ত্রখাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির
ডিএমপির মিরপুর ও লালবাগ বিভাগে নতুন দুই উপ-পুলিশ কমিশনার
জাতীয় তিন দেশে নতুন কনস্যুলেট খুলছে সরকার
তেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয় চান বন্দরের বার্থ অপারেটররা
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মোহাম্মদপুর-কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক গ্রেপ্তার
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক
পালানোর অভিযোগে চাকরি গেল পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার