আসিফ নজরুলের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় তারা ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম তাদের ট্রাইব্যুনালের ভবন ও ভবনসংলগ্ন এলাকা ঘুরিয়ে দেখান।
তাজুল ইসলাম বলেন, তারা এসেছিলেন মূলত ট্রাইব্যুনালের পুরনো ভবন যেখানে বিচার কার্যক্রম হবে সেটার যে সংস্কারকাজ চলছে তা দেখতে। এ সময় গণপূর্তের প্রকৌশলীরাও সঙ্গে ছিলেন। তাদের থেকে কাজের অগ্রগতি জেনেছেন। উপদেষ্টারা যত দ্রুত সম্ভব তাদের সংস্কারকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, গণহত্যাসহ সব মানবতাবিরোধী অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত শেখ হাসিনাসহ তার মন্ত্রিপরিষদের সদস্যদের বিরুদ্ধে ৫০টিরর বেশি অভিযোগ জমা পড়েছে।
এমএসএম / জামান
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেতে আবেদনের সময় বাড়ল
সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার
দুই বছরে যমুনা ফার্টিলাইজারে উৎপাদন হয়েছে মাত্র তিন দিন
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ
ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থা
পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা বানানোর তথ্য সঠিক নয়
হকারদের সঙ্গে সংঘর্ষের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে
মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী
চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস