ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ঊর্মি ইস্যুতে সাংবাদিক মুশফিক ফজল

সরকারকে দুর্বল ভাবার কারণ নেই, ফ্যাসিস্টদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি প্রদশর্ন নয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ১২:১৪

বিতর্কিত লালমনিরহাট জেলা প্রশাসনের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) তাপসী তাবাসসুম ঊর্মিকে সাময়িক বরখাস্ত করার ঘটনায় এবার মুখ খুলেছেন জাতিসংঘ ও স্টেট ডিপার্টমেন্টের স্থায়ী সংবাদদাতা ও সাউথ এশিয়া পারস্পেক্টিভসের নির্বাহী সম্পাদক মুশফিকুল ফজল আনসারী। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালের দিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, ‘তাবাসসুম ঊর্মি যদি ভারতে আশ্রিত বিচ্ছিন্নতাবাদী পালাতক স্বৈরাচারিনীর গর্বিত উত্তরাধিকারিণী হতে চায়, হউক। কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে ম্যাজিস্ট্রেটের আসনে বসে সরকার পতনের হুঙ্কার দিবে-এটা সহ্য করা যায় না।’

আবু সাঈদকে নিয়ে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের বিষয়ে তিনি লিখেছেন, ‘ওই সরকারি কর্মকর্তা ছাত্র-জনতার বিপ্লব এবং এই বিপ্লবের মহানায়ক আবু সাঈদকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে। খবরে দেখলাম এডভোকেট জেড আই খান পান্না তার জন্য দরদী হয়েছেন। আমার জানতে চাওয়া, উকিল সাহেব যদি জানতে পারেন তার চেম্বারের কেউ একজন তাকে বিচারাঙ্গন থেকে সরিয়ে দিতে তৎপরতা শুরু করেছে, তবে তিনি কী ব্যবস্থা নিবেন?  তাকে কি অবলীলায় তা করতে দিবেন?’

তিনি লিখেছেন, ‘শোনেন তবে, সরকার প্রধান প্রফেসর ইউনূসের উদারতাকে দুর্বলতা মনে করবেন না এবং এই সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই।’

এ ছাড়া এ ধরনের কর্মকর্তাদের প্রতি কোনো ছাড় না দেওয়ার আহ্বান জানিয়ে এই সাংবাদিক লিখেছেন, ‘আর সরকারে দায়িত্বরতদের বলি, ফ্যাসিস্টদের প্রতি বিন্দুমাত্র কোনো সহানুভূতি প্রদশর্ন নয়। নিরপেক্ষতার নামে কেউ যাতে খুনিদের পক্ষাবলম্বন বা পুনর্বাসনের চেষ্টা না করেন। বাকিটা আর পাবলিক করতে চাই না।’

T.A.S / T.A.S

আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেতে আবেদনের সময় বাড়ল

সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

দুই বছরে যমুনা ফার্টিলাইজারে উৎপাদন হয়েছে মাত্র তিন দিন

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থা

পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা বানানোর তথ্য সঠিক নয়

হকারদের সঙ্গে সংঘর্ষের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার