আসিফের স্ট্যাটাস
‘প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও, সোর্স: চালাইদেন’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদ ছেড়েছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিতে থাকেন অনেকেই।
এবার ছড়িয়ে পড়া গুজব নিয়ে বুধবার (৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পোস্টে তিনি লেখেন, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। সোর্স : চালাইদেন।’
উপদেষ্টা আসিফের পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। আহমেদ আজাদ নামের একজন কমেন্টবক্সে লিখেছেন, ‘গুজবে আতঙ্ক সৃষ্টি করা যায়, কিন্তু পরবর্তীতে এদেরই নিন্দিত হতে হয়।’
আরেকজন লেখেন, ‘ঠিকেই বলছেন ভাই, দেশটা আজ গুজবময় বাংলাদেশ হয়ে গেছে।’ একজন লিখেছেন, ‘বাংলাদেশ গভীর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রশাসন ব্যবস্থা আরও কঠিনতম করা উচিত, না হলে শান্তি ফিরবে না।’
T.A.S / T.A.S
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেতে আবেদনের সময় বাড়ল
সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার
দুই বছরে যমুনা ফার্টিলাইজারে উৎপাদন হয়েছে মাত্র তিন দিন
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ
ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থা
পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা বানানোর তথ্য সঠিক নয়
হকারদের সঙ্গে সংঘর্ষের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে
মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী
চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস