প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি সাক্ষাৎ করেছেন। বুধবার (৯অক্টোবর) সকালে তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তিনি সৌজন্যে সাক্ষাৎ করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠকে মান্টিটস্কি রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত হিসেবে তার তিন বছরেরও বেশি মেয়াদে ঘটনাবহুল সময়ের কথা স্মরণ করেন।
তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানান। যা আগামী বছর বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। প্ল্যান্টটি প্রাথমিকভাবে রাশিয়ার অর্থায়নে পরিচালিত হয় এবং বিশেষজ্ঞরা প্রকল্পটি বাস্তবায়ন করছেন।
বৈঠকে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রমের বাংলাদেশে অনুসন্ধান কার্যক্রম, রাশিয়ার গম ও সার রপ্তানি এবং রূপপুর প্লান্টের ঋণ পরিশোধ নিয়েও আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাশিয়ার সহযোগিতা, বাংলাদেশে গম ও সার সরবরাহকারী হিসেবে রাশিয়ার ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার রূপপুর প্রকল্পের অর্থ প্রদানের সমস্যা সমাধান করবে। তিনি বাংলাদেশে রাশিয়ার আরও বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, আমরা একসঙ্গে কাজ করব।
বৈঠকে সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক বিভাগের প্রধান লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেতে আবেদনের সময় বাড়ল
সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার
দুই বছরে যমুনা ফার্টিলাইজারে উৎপাদন হয়েছে মাত্র তিন দিন
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ
ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থা
পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা বানানোর তথ্য সঠিক নয়
হকারদের সঙ্গে সংঘর্ষের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে
মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী
চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস