ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ভারি বর্ষণে তলিয়ে গেছে এতিমখানার ৬০ বিঘা জমির ধান


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৯-১০-২০২৪ বিকাল ৫:৩

গত তিন দিনের টানা ভারি বর্ষণে টাঙ্গাইলের মধুপুরের বড়বাইদ এতিমখানার ৬০ বিঘা জমির ধান তলিয়ে গেছে। এতে দুশ্চিন্তায় রয়েছে এতিমখানা কর্তৃপক্ষ। এই ৬০ বিঘা জমি থেকে আহরিত ধান এতিমখানার এতিমদের বড় একটি আয়ের অংশ বলে জানায় এতিমখানা কৃর্তপক্ষ।

সরেজমিন দেখা যায়, কয়েক দিন ধরে টানা ভারি বৃষ্টিপাতের কারণে বড়বাইদ এতিমখানার ৬০ বিঘা জমির অপরিপক্ক বোরো ধান তলিয়ে গেছে। কোথাও ধানের গলাপানি আবার কোথাও ধানের শীষ বের করে উঁকি দিচ্ছে। এতিমখানার চারপাশে নিচু জায়গায় ধানের চাষ করা হয়। কয়েক দিন আগেও বাতাসে দোল খাচ্ছিল এসব কাঁচা ধানের শীষ। হঠাৎ ভারি বৃষ্টিপাতে এতিমখানার স্বপ্নে লালিত সেই ধান এখন ঝুঁকিতে রয়েছে।

বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদীস মাদরাসা ও এতিমখানার পরিচালক  মাওলানা মো. ইমান আলী বলেন, ‘আমরা ৬০ বিঘা জমি লিজ নিয়ে ধান চাষ করেছিলাম। তবে টানা বৃষ্টির কারণে আমাদের বড়বাইদ এতিমখানার ধান ক্ষেত তলিয়ে গেছে। আর ২ থেকে ৩ মাস যদি পানি জমে থাকে তাহলে সব ধান পচে নষ্ট হয়ে যাবে। এছাড়াও অপরিপক্ক ধান ডেব যাওয়ায় চিন্তিত এতিমখানার কতৃপক্ষ। কেননা এতিমের একমাত্র ভরসা এই ৬০ বিঘার ফসল। টানা বৃষ্টিপাতে যেন থামিয়ে দিতে পারে এতিমখানার এতিমদের জীবিকা।

অত্র জামিয়ার সহ পরিচালক মুফতি ইবরাহীম তকী বলেন, 'এবার যেভাবে ধানের ফলন দেখা যাচ্ছিল, তাতে আমাদের মন আনন্দে ভরে গিয়েছিল। তবে যেভাবে বৃষ্টি হচ্ছে এবং পানি হয়েছে তাতে ধান ঘরে তুলতে পারবো না, এই বড়বাইদ এতিমখানায় প্রায় ৩৫০ জনের খানা এই ধানের উপর নির্ভর।

অত্র জামিয়ার মুহাদ্দিস মুফতি আল আমীন বলেন, ধানের জমি কিছুটা নিচু হওয়ায় ৬০ বিঘা ধানের বৃষ্টির পানিতে ডুবে যাওয়ার কারণে দুশ্চিন্তায় দিন কাটছে আমাদের। তিনি আরো জানান, ভারি বৃষ্টিপাতে জমির সব ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বড় ধরণের ক্ষতির মুখে পড়বেন ।

মধুপুর উপজেলা কুষি কর্মকর্তা শাকুরা নাম্নী বলেন,মধুপর একটি পাহাড়ি অঞ্চল। এই অঞ্জলে কিছুটা বিল রয়েছে। সেই বিলের তীরবতী জায়গা এতিমখানার  কৃষি জমি। যেজমিতে এখন ধানের গলা পান্ সেই পানি শুকাতে প্রায় তিন মাস লেগে যাব্ আর এসময় ধানের গোড়া পচে যাওয়ার সম্বভনা রয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো.তৌহিদুল ইসলাম বলেন, মধুপুরে এতিমখানাটার সুনাম রয়েছে। সেখানে অনেক ছাত্র রয়েছে। এই এতিমখানার জন্য সমাজসেবা কিছুটা আর্থিক অনুদান দিয়ে থাকে। তবে এবছর জনপ্রতি যে অনুদান দিয়ে থাকে সেটা বাড়িয়ে এবার বেশি দেওয়ার জন্য চেষ্টা করবো।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম