ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজবাড়ীতে পরকীয়ার অপবাদে দুই ইউপি সদস্যকে মারধর ও কোমড়ে দড়ি বেঁধে নির্যাতন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১০-২০২৪ বিকাল ৫:৩২

রাজবাড়ীতে রাস্তা থেকে ডেকে নিয়ে পরকীয়ার অপবাদ দিয়ে দুই ইউপি সদস্যকে কোমড়ে দড়ি দিয়ে বেঁধে মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মূহুর্তেই ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে শনিবার এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় ৫জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

ভিডিওতে দেখা যায়, রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য উজ্জল সরকার ও ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হেলেনা বেগমকে মাজায় দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করছেন বসন্তপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান খান। মারধরে হেলেনা বেগম আল্লাহ্ আল্লাহ্ বলে চিৎকার করেন। এসময় কয়েকজন অকথ্য ভাষায় দুই ইউপি সদস্যকে গালিগালাজ করেন। এক পর্যায়ে  হেলেনা বেগমের গলা থেকে চেইন খুলে  নেন। চেইন খোলার সময় ইউপি সদস্য হেলেনা বেগমকে বলতে শোন যায়, 'এটি বিয়ের সময় আমার স্বামী আমাকে দিয়েছে।' দুই ইউপি সদস্যকে মারধর করার জন্য পাশ থেকে আরও এক যুবককে লাঠি হাতে নিয়ে তেড়ে আসতে দেখা যায়। পাশাপাশি ঘরের মধ্যে অনেক লোকজন দেখা যায়। কয়েকজনকে মারধরের দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করতে ব্যস্ত দেখা যায়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে ইউপি সদস্য উজ্জল সরকার ও হেলেনা বেগম স্থানীয় পূজা মণ্ডপে পূজা দেখেন। পরে রাত সাড়ে ১২ টার দিকে উজ্জল সরকার মোটরসাইকেলে হেলেনা বেগমকে বাজিতপুর গ্রামে হেলেনার স্বামীর বাড়িতে নামিয়ে দিতে যান। এসময় কয়েকজন ওই বাড়িতে গিয়ে পরকীয়ার অপবাদ দিয়ে দুই ইউপি সদস্যকে ধরে নিয়ে আসেন। পরে তাদের মহারাজপুর ব্রিজ এলাকার একটি দোকান ঘরে আটকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। মারধরের এক পর্যায়ে হেলেনা বেগমের গলা থেকে স্বর্ণের চেইন খুলে নেয়ার পাশাপাশি দুজনের মোবাইল ফোন ছিনিয়ে নেন।  হেলেনা বেগম বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত রায়হান খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ইউপি সদস্য উজ্জল সরকার বলেন, হেলেনা বেগমের মোবাইল থেকে একটি ফোন আসে সে শিবরামপুরে দুর্ঘটনার শিকার হয়েছে। ফোন পেয়েই সেখানে যাই। পরে তাকে রিক্সায় করে বাড়ীতে নামিয়ে দিয়ে ফেরার পথে আমাকে কয়েকজন যুবক ওই মহিলা মেম্বারের বাড়ীতে ডেকে নিয়ে যায়। পরে দুজনকে ধরে এনে টাকা দাবি করাসহ কোমড়ে দড়ি বেধে মারধর করে। এ বিষয়ে ৫জনকে অভিযুক্ত করে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।  রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, এ বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

T.A.S / T.A.S

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের