ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ২৭-৭-২০২৬ বিকাল ৫:৫৬

বাগেরহাট জেলা শহরের চাঞ্চল্যকর অ্যাডঃ নিজাম উদ্দীন শান্ত হত্যাকান্ডে জড়িত সন্দেহে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। রবিবার   রাতভর বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায়  অভিযান চালিয়ে ওই ৩ জনকে পুলিশ গ্রেফতার করে। এ সময় হত্যাকান্ডে ব্যবহ্নত একটি ছুরি উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, বাগেরহাট পৌরসভার আলীয় মাদরাসা সড়কের শেখ আবু দাউদের ছেলে শেখ মুরাদ (৪১), বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের পিসি ডেমা গ্রামের  আপর আবু দাউদের ছেলে আবু তাহের দীপ ওরফে দিপু (২৯), একই উপজেলার মির্জাপুর গ্রামের মোকসুদ আলীর ছেলে মো. হাফিজুর রহমান (৪৮) এবং মির্জাপুর গ্রামের এসকেন্দার শেখের ছেলে শিপন শেখ (২৮)।  হত্যার পরদিন শনিবার রাতে নিহতের স্ত্রী স্বপ্না আক্তার বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর  আইনজীবি নিজাম উদ্দিন শান্ত হত্যাকান্ডের সাথে জড়িত ৪ জন কে  গ্রেফতার বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, গত শুক্রবার দিবাগত রাতে বাড়ি ফেরার পথে আইনজীবী নিজাম উদ্দীনের পথরোধ করে একদল দুষ্কৃতিকারী তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ  রাতেই  ঘটনাস্থলে পৌছে নিজামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর থেকে পুলিশ জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় এই হত্যাকান্ড ঘটার ৫০ ঘন্টার মধ্যে হত্যার সাথে জড়িত ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করে। হত্যাকান্ডে ব্যবহ্নত ছুরিও উদ্ধার করা হয়েছে। এই হত্যাকান্ডে নেতৃত্ব দেন মুরাদ। হত্যাকান্ডের দিন মুরাদ রাত দশটা থেকে হত্যা করার সময় পর্যšন্ত আইনজীবী নিজামের সাথে ছিলেন।  হত্যাকান্ড ঘটিয়ে মুরাদের সঙ্গীরা মোটরসাইকেলযোগে ও পায়ে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন। জেলা পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে রবিবার রাতে আসামীদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই হত্যার কথা স্বীকার করেছে। এই হত্যাকারীরা আইনজীবী নিজামের খুবই ঘনিষ্ট, এরা একসাথে চলাফেরা করতেন। গভীর রাত পর্যন্ত এরা এক সাথে আড্ডা দিতেন। এদের মধ্যে মতবিরোধ ছিল। কোন কারনে আইনজীবী নিজামকে দোষারোপ করে আসছিলেন। হত্যাকান্ড কেন তারা করল তা জানতে এই আসামীদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। আসামীদের জিজ্ঞাসাবাদের পর এই হত্যাকান্ডের প্রকৃত কারন জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।  প্রসঙ্গত. গত শুক্রবার গভীর রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে আইনজীবী নিজাম উদ্দীন কে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পথরোধ করে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত