নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
কুড়িগ্রামের নাগেশ্বরী থানার এসআই ইদ্রিস আলীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় নাগেশ্বরী থানা গেটের সামনে মানববন্ধন করেন তারা। পরে “ঘুষখোর ইদ্রিস আলীর প্রত্যাহার চাই” শ্লোগানে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে যায় মানববন্ধনকারীরা। এ সময় মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ বরাবর পৃথক দুটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনকারীদের অভিযোগ, উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের মাধাইখার কুমরিয়ারপাড় এলাকার ভেতর দিয়ে একটি রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার কয়েকশ পরিবার যাতায়াত করতো। সম্প্রতি ইউনিয়ন পরিষদ রাস্তাটি পাকা করতে মাপামাপি করলে স্থানীয় খলিল উদ্দিনের ছেলে হাফিজুল ইসলাম, শহিদুল ইসলাম, মুকুল মিয়া মেইন রাস্তা থেকে প্রায় ৮০ ফুট রাস্তা বাঁশ বেধে পথ বন্ধ করে দেয়। এতে ভোগান্তিতে পড়েন এলাকার হাজারও মানুষ। স্থানীয়রা একাধিকবার রাস্তা খূলে দিতে তাদের সাথে বসলেও তারা রাস্তাটি খুলে না দিলে নিরুপায় হয়ে পাশ দিয়ে বিকল্প রাস্তা বের করে চলাচল করতে থাকে। এঅবস্থায় হাফিজুল ইসলাম বাদী হয়ে গত ১৭মে এলাকার এমদাদদুল হক, শামছুল হক, হাবিবুল ইসলাম ও আমিনুর রহমানকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করে।
তার অভিযোগ, রাস্তা থেকে প্রায় আড়াই লাখ টাকার গাছ কেটেছেন বিবাদীরা। এছাড়াও ১৩ জুন দুই বিঘা জমির প্রায় ১লাখ ২০হাজার টাকার পাট ক্ষেত নষ্ট করার দাবী করে এমদাদুল হক, শামছুল আলম, রেজাউল করিম ও আমিনুর রহমানের নামে আরও একটি অভিযোগ করেন। অভিযোগ দুটির তদন্তভার দেয়া হয় নাগেশ্বরী থানার এসআই ইদ্রিস আলীর উপর। কিন্তু এসআই ইদ্রিস তদন্ত না করে মামলা দুটি রেকর্ড করেন। মামলায় উল্লেখিত স্বাক্ষী এছাব উদ্দিনের ছেলে উকিল আমিনের দাবী তিনি মামলার ঘটনার বিষয়ে কিছু জানেন না। ঘটনাস্থলেও ছিলেন না। তাকে স্বাক্ষী করায় ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এসআই ইদ্রিস আলী মোটা অংকের ঘুষ গ্রহণ করে এলাকার লোকজনকে হয়রানী করতে আদালতের মাধ্যমে নোটিশ জারি করে তা গোপন রেখে আসামীদের নামে ওয়ারেন্ট জারি করে ৩ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করেন। এ অবস্থায় মামলার ভয়ে অনেকে স্ত্রী সন্তান ছেড়ে বাড়ি ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছে। এসময় মিথ্যা মামলা প্রত্যাহার করে এসআই ইদ্রিস আলী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ মামালাকারী হাফিজুল ইসলামের শাস্তির দাবি তোলেন মানববন্ধনকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান স্বপন, স্থানীয় উকিল আমিনসহ অনেকে।
অনেকে অভিযোগ করেন, এসআই ইদ্রিস আলী ভয়ানক ঘুষখোর পুলিশ সদস্য। টাকা হলে তিনি দিনকে রাত বানায় ফেলেন। দীর্ঘদিন ধরে তার নামে এরকম অসংখ্যা অভিযোগ উঠে আসছে।
এ বিষয়ে নাগেশ্বরী থানার এসআই ইদ্রিস আলী বলেন, আমি দুই মাস আগে আদালতে প্রসিকিউশন দিয়েছিলাম। আদালত ওয়ারেন্ট জারি করেছে। আমি তিনজনকে ধরে কোর্টে পাঠিয়েছি। এখানে আমার কী করার আছে। আমি কোন ভুল করি নাই। উনি অপরাধ করেছে মানুষের গাছপালা কাটছে। উনি আদালতে প্রমাণ করুক ঘটনা মিথ্যা।
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, এসআই ইদ্রিসের বিরুদ্ধে যে মানববন্ধন হয়েছে বিষয়টি মনে হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে, ইর্ষান্বিত হয়ে এই মানববন্ধন করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। যদি অভিযোগ প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার