ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ


নওগাঁ জেলা পূর্ব প্রতিনিধি  photo নওগাঁ জেলা পূর্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৭-২০২৬ বিকাল ৫:২

বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নওগাঁর রাণীনগরে নিন্মমানের গাছের চারা বিতরণের অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুনের বিরুদ্ধে। ফলে বিতরণে অনিয়ম এবং দুর্নীতির আশঙ্খা করছেন স্থানীয়রা।

সরকারি নির্দেশনায় কৃষকদের জন্য নির্ধারিত মানের চারা সরবরাহের কথা থাকলেও বাস্তবে উপজেলার এই কৃষি অফিস থেকে নিম্নমানের ও আকারে ছোট চারা বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় কৃষক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নের ৪১০জন কৃষকের মধ্যে মোট ২হাজার ৫০টি বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হবে। প্রতিটি কৃষককে পাঁচটি করে একটি নির্দিষ্ট মাপের উন্নতমানের চারা দেওয়ার কথা রয়েছে। কর্মসূচির আওতায় প্রতিটি চারার মূল্য এবং মোট বরাদ্দ সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী বিতরণযোগ্য চারাগুলো সতেজ, সবল এবং নির্ধারিত উচ্চতার হওয়ার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, অধিকাংশ ইউনিয়নে বিতরণ করা গাছের উচ্চতা মাত্র দেড় থেকে দুই ফুট। আবার অনেক গাছ এক ফুট। এছাড়া বিতরণে জন্য আনা অনেক চারা গাছ দুর্বল ও নিম্নমানের হওয়ায় সেগুলো টিকে থাকার সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং পুরো কর্মসূচির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তারা বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ইচ্ছেকৃতভাবে অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে নিম্নমানের চারা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে খোদ স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বৃহত্তর স্বার্থে এবং কৃষকদের উপকারে মানসম্মত ফলজ ও বনজ গাছের চারা বিতরণের ওপর গুরুত্বারোপ করেছেন। সেখানে নিম্নমানের দুর্বল ও ছোট ছোট চারা গাছ বিতরণ করা হচ্ছে ।‌ যেগুলো সহজেই নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। যার কারণে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির কাঙ্ক্ষিত সুফল ব্যাহত হতে পারে।

জানার জন্য একাধিকবার ফোন দিলে রিসিভ না করে কেটে দেন রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন। 

জানতে চাইলে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনজুর রহমান মুঠোফোনে বলেন, কৃষকদের অভিযোগ দেওয়া কথা বললেন। তিনি বলেন, কোনো কৃষক অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এরকম ভাসা ভাসা অভিযোগে আমি কিছু করতে পারবোনা। নির্দিষ্ট অভিযোগ না দিলে আমরা এগুলো গ্র্যান্ট (গ্রহণ) করবোনা বলে কৃষি কর্মকর্তার পক্ষে সাফাই গাইলেন উপ-পরিচালক মোঃ মনজুর রহমান। 

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ