সিআইডি, নৌ, রেল ও হাইওয়ে পুলিশে নতুন প্রধান
অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে।
এছাড়া নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএনে নতুন প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তাদেরকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাঈদ।
নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান, রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি সরদার তমিজ উদ্দিন আহমেদ, হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রধান করা হয়েছে অতিরিক্ত আইজিপি মো. আবদুল্লাহ আল মাহমুদকে।
একই প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে মো. আলমগীর আলম, গোলাম কিবরিয়া, সেলিম মো. জাহাংগীর এবং মোহা. আবদুল আলীম মাহমুদকে।
এছাড়া অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরীর পিবিআইতে বদলির আদেশ বাতিল করা হয়েছে প্রজ্ঞাপনে।গত ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার পর পুলিশের সবগুলো ইউনিটের প্রধানকে বদলি ও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।
প্রায় দুই মাস ইউনিট প্রধান ছাড়ায় চলছিল সিআইডি।
এমএসএম / এমএসএম
জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনী আনবে সরকার : আইনমন্ত্রী
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি
কোন গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার
বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ঋষি মাশরুমে নতুন সম্ভাবনা
বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
ভ্যাপসা গরমের পর ঢাকায় বৃষ্টি, থাকতে পারে দুপুর পর্যন্ত