মধুপুরে তিন মাদকসেবীসহ ৭ আসামি আটক
টাঙ্গাইলের মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমির নেতৃত্বে তিন মাদকসেবী, মামলার ওয়ারেন্টভুক্ত তিন এবং নিয়মিত মামলার এক আসামিসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে মধুপুর থানা পুলিশ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে।
মাদকসেবীরা হলো- পৌর এলাকার ৩নং ওয়ার্ডের গোপিনাথপুর (পিথারকপি) গ্রামের গিয়াস উদ্দিন মণ্ডলের ছেলে লিটন মিয়া ওরফে লিটন মণ্ডল, আব্দুল মান্নানের ছেলে শাহীন (২৫) এবং মৃত নাজিম উদ্দিনের ছেলে শাহীন (২৭)।
এছাড়া নিয়মিত মামলার (মধুপুর থানা মামলা ৪(৯)২৪ এজাহারনামীয় আসামি মধুপুর বাসস্ট্যান্ড এলাকার জামালপুর রোডের খন্দকার হোসেন আলীর ছেলে খন্দকার নাজমুল হোসেন (৩৪), ওয়ারেন্টভুক্ত আসামি জলছত্র এলাকার মৃত তাজু শেখের ছেলে শাহজাহান সাজু, গোলাবাড়ীর চাকন্ড তকিপুরের মজিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন এবং মধুপুর পৌর এলাকার বয়েল মোড়ের মাসুদ পারভেজের স্ত্রী রিনা পারভেজকে আটক করা হয়েছে।
মধুপুর থানার দায়িত্বপ্রাপ্ত পরিদর্মক (তদন্ত) রাসেল আহমেদ জানান, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমির নেতৃত্বে অভিযান চালিয়ে উল্লিখিত তিনজন মাদক সেবন করে মাতলামি করার সময় পুলিশ তাদের আটক করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
তিনি আরো জানান, একই দিনে পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামি এবং নিয়মিত মামলার এক আসামিকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
এমএসএম / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার