ঢাকা মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মনোহরদীর রামপুরে রাস্তার বেহাল দশা


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ১:৪৩

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর গ্রামের একটি রাস্তার বেহাল দশা।জানা গেছে, রামপুর কালীবাড়ি শ্মশানঘাটের মোড় থেকে রামপুর বণিক পাড়ার ভিতরে যাওয়ার রাস্তাটিতে দীর্ঘ বছরেও লাগেনি আধুনিকতার ছোঁয়া। 

খিদিরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত রামপুর বণিক পাড়া কাঁচা রাস্তাটির অবস্থা খুবই নাজুক। এই অঞ্চলটি মনোহরদী উপজেলার প্রত্যন্ত অঞ্চল। অল্প বৃষ্টি হলেই কাঁচা রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পরে। এই এলাকার মানুষ পানচাষের উপর নির্ভরশীল। এসব পান বাজারে বিক্রি করতে নিয়ে যেতেও এই রাস্তায় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। বর্ষাকালে বৃষ্টি হলে এক হাঁটু কাঁদা জমে। তখন যানবাহন দূরের কথা, হেঁটে চলাচলও বিপজ্জনক হয়ে পরে। আশপাশের সকল রাস্তা পাকা কিংবা সলিং হলেও এ রাস্তাটিতে কোন ধরণের উন্নয়নের ছোঁয়া লাগেনি এখনো পর্যন্ত।

রাস্তাটি দিয়ে গ্রামের ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে থাকে। রাস্তাটি পাকাকরণ অথবা ইটের সলিং হলে এই গ্রাম ও আশপাশ গ্রামের মানুষের কষ্ট কমবে অনেকাংশে। ২০২১-২০২২ অর্থ বছরে রাস্তাটির ইটের সলিং বরাদ্দ হলেও রহস্যজনক কারণে রামপুর বণিক পাড়ার এক ব্যক্তির বাড়ির রাস্তায় ইটের সলিং করা হয়েছে।
এলকাবাসীর পক্ষে পল্লী চিকিৎসক ও শিক্ষক জয়ন্ত বণিক জানান, মনোহরদী এলজিইডির পক্ষ থেকে এই রাস্তাটি পাকাকরণের জন্য (আইডি নং- ৩৬৮৫২৪৩৮৬) হবার পরও কেন এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করছে না এটা আমরা বোধগম্য নই। আমাদের দাবী দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি যেন পাকাকরণ করা হয়।
এ বিষয়ে বক্তব্যের জন্য মনোহরদী এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. শামীম ইকবাল মুন্নার সাথে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেফতার

হবিরবাড়ীর নির্বাচনী মাঠে আলোচনার শীর্ষে যুবনেতা জিয়াউর রহমান জিয়া

শালিখায় মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালি ঘরে ঝুলছিল ১৬ বছরের কিশোরের মরদেহ

অভয়নগরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেপ্তার

মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি

শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল,গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট

বরগুনায় মাথাবিহীন, ব্যবসায়ীর লাশ উদ্ধার

পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

মাদক ও তামাকের বিরুদ্ধে বোয়ালমারীতে বসছে ব্যাতিক্রমী ফুটবলের আসর