ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুর-২ আসনে বিএনপি প্রার্থী জাহান্দার আলী জাহান বিজয়ী


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৩-২-২০২৬ রাত ৯:১৩

জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬১ হাজার ৭৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য, কলস প্রতীকে পেয়েছে  ৪৬ হাজার ৪৭৬ ভোট। একই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুস সোবাহান রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ১৬৯ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী-পুরুষসহ নানা বয়সী ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনকে ঘিরে কেন্দ্রের ভেতর ও বাইরে ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যদের টহল জোরদার ছিল। ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এছাড়াও মাদারীপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা রিক্সা ও মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনীত আনিসুর রহমান তালুকদার খোকন ধানের শীষ বিজয়ী হয়েছে।

Aminur / Aminur

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?