কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজে ল্যাব সহকারীসহ চারটি পদে অনিয়ম ও মোটা অঙ্কের নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে কলেজের অধ্যক্ষ এবং গভর্নিং বডির সভাপতির অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, কুশপুত্তলিকা দাহ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বঞ্চিত প্রার্থী ও স্থানীয় এলাকাবাসী।
রবিবার (১ নভেম্বর ২০২৬) দুপুরে কচাকাটা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কচাকাটা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেটের সামনে গিয়ে বিক্ষোভে রূপ নেয়। এ সময় পুলিশি পাহারায় কলেজের মূল ফটক তালাবদ্ধ থাকায় বিক্ষুব্ধ জনতা গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। একপর্যায়ে আন্দোলনকারীরা কলেজ গভর্নিং বডির সভাপতি ড্যাব নেতা ডা. মো. ইউনুস আলী ও অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েলের ছবি এবং কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে ফটক খুলে দেওয়া হলে কলেজ মাঠে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বাসিন্দা অনিছুর রহমান তোলা ব্যাপারী অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফ্যাসিবাদী কায়দায় সভাপতি হয়ে ডা. ইউনুস মাত্র ১০ মাসের মাথায় কোটি টাকার নিয়োগ বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানটিকে মেধাশূন্য করার পাঁয়তারা চালানো হচ্ছে অভিযোগ করে অবিলম্বে এ অবৈধ নিয়োগ বাতিল ও নতুন নিয়োগ প্রক্রিয়ার দাবি জানান তিনি।
বঞ্চিত চাকরিপ্রার্থীরা অভিযোগ করে বলেন, গত ২৪ অক্টোবর শনিবার সকাল ১০টায় কম্পিউটার কাম অফিস সহকারী, ল্যাব সহকারী, নৈশপ্রহরী ও আয়া—এই চারটি পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও অনিয়মের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় দুপুরের পর। মোট ৪৫ জন প্রার্থীর লিখিত পরীক্ষা শেষ হলেও কোনো ফলাফল প্রকাশ না করেই তড়িঘড়ি করে সবার মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ভাইভা শেষে ফলাফল তাৎক্ষণিক প্রকাশ না করে চার দিন পর জানানোর কথা বললে উপস্থিত প্রার্থী ও অভিভাবকদের তোপের মুখে পড়েন সংশ্লিষ্টরা। একপর্যায়ে পুলিশি সহায়তায় কলেজ ত্যাগ করেন অধ্যক্ষ ও নিয়োগ কমিটির সদস্যরা। পরবর্তীতে ২৭ অক্টোবর সকালে কলেজের নোটিশ বোর্ডে চূড়ান্ত ফলাফল টাঙিয়ে দেওয়া হলেও ফলাফলপত্রে ২৪ অক্টোবরের পূর্বস্বাক্ষর দেখা যায়। মেধা তালিকায় এগিয়ে থাকা যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ বাদ দিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কম মেধাবীদের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে বলে দাবি করেন তাঁরা।
বিক্ষোভকারীরা অবিলম্বে এই দুর্নীতির তদন্ত, অবৈধ নিয়োগ প্রক্রিয়া বাতিল এবং অধ্যক্ষ ও সভাপতির দ্রুত অপসারণ দাবি করেন; অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২