বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
বিয়ের মাত্র ১৬-১৭ দিনের মাথায় বরিশালের বাকেরগঞ্জে এক নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর দুলাভাই ও চাচাশ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ অঞ্চলে যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী গ্রামের মো. ইমরান প্যাদা ও রাকিব প্যাদা। শনিবার রাতে তাঁদের গ্রেপ্তারের পর রবিবার (১ নভেম্বর ২০২৬) দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী তরুণী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে নববধূকে বাজারে নিয়ে যান তাঁর সৎ বড় ভাসুরের বড় বোনের স্বামী মো. ইমরান প্যাদা। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে নিয়ে ইমরান প্যাদা ও তাঁর চাচাশ্বশুর রাকিব প্যাদা মিলে নববধূকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর আইনি প্রতিকার পেতে গত ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। পরবর্তীতে লিগ্যাল এইড অফিসের নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বাকেরগঞ্জ থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি। অভিযোগ পাওয়ার সাথে সাথেই তা নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন।
মামলা দায়েরের খবর পেয়ে আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নববধূর মামলার প্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২