শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
‘গুণীজনের আলোয় আলোকিত হোক সমাজ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে সাতক্ষীরার শ্যামনগরে সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, কৃষি ও সমাজসেবাসহ নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বরেণ্য ব্যক্তিদের সম্মান জানাতে বসেছিল 'নক্ষত্রের অভিবাদন' শীর্ষক এক ব্যতিক্রমী গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। শ্যামনগর উপজেলা অডিটোরিয়াম হলে বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলে প্রথম পর্বের গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা। এরপর দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় গ্রামীণ ঐতিহ্যবাহী জারি গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আছাদুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, সাতক্ষীরার জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, নোয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের (এনজিএফ) নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান এবং প্রভাষক সিদ্দিকুর ইসলাম বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সাহিত্যের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক মো. কেরামত উল্লাহ, শিক্ষায় বিশেষ অবদানের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন কুমার মুখার্জি, মুক্তিযুদ্ধে অবদানের জন্য যুদ্ধকালীন ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম মিজানুর রহমান, কৃষিক্ষেত্রে মনোতোষ মণ্ডল, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ মো. আরশাদ আলী মোড়ল, সমাজসেবায় আলহাজ আবুল কালাম বাবলা এবং ক্রীড়ায় এস এম ফিরোজ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ ছাড়া অনুষ্ঠানে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয় তিন কৃতি ব্যক্তিত্বকে—সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৮৫ সালের শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মল্লিক, জনসেবায় বাবু বিশ্বনাথ দাস এবং সংগীতে সুরকার ও গীতিকার অনিমেষ ব্যানার্জি। ঐতিহাসিক শাহী মসজিদ আশরাফিয়া দাওরা হাদিস মাদ্রাসায় দীর্ঘ অর্ধশতাব্দী দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সংবর্ধনা পান হাফেজ মো. আব্দুল আলী। একই সঙ্গে সম্মাননা দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও মুক্তিযোদ্ধা চিকিৎসক জিহাদ আলীকে।
অনুষ্ঠানে মেধা ও মননের দৃষ্টান্ত স্থাপন করায় নতুন প্রজন্মের সাথী মুন্ডা, শারমীন আক্তার, খাদিজা খাতুন, রেহানা খাতুন, আসাদুল মোল্যা, আমীর হোসেন, কামরুজ্জামান, মো. মাসুম বিল্লাহ, আনিকা তাবাসসুম, জেবা তাসনিয়া, হাফেজ মুহাম্মদ রিয়াসাত আলী ও হাফিজুর রহমানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি শ্যামনগর মডার্ন স্কুলের ১০ জন শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সংবাদকর্মীদের বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয় এবং প্রকাশ করা হয় প্রেসক্লাবের নিজস্ব ম্যাগাজিন 'আত্মপ্রকাশ'।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২