ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ১-১১-২০২৬ বিকাল ৫:৩৮

চাঁদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পাঁচ টনি ট্রাক এবং ট্রাকে থাকা ১৩ টন রড জব্দ করা হয়। জব্দকৃত ট্রাক ও রডের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা।

রবিবার (১ নভেম্বর ২০২৬) ভোরে চাঁদপুর পৌর এলাকার ওয়ারলেস বাজার মোড়ে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জামাল হোসেন (৪২) ও নিজাম উদ্দিন (৩০)। তাঁদের দুজনেরই স্থায়ী বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলায়। তবে বর্তমানে তাঁরা চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা এলাকায় বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের সার্বিক তত্ত্বাবধানে এবং সদর মডেল থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে আসামিদের হেফাজত থেকে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত ৩৫ লাখ টাকা মূল্যের হলুদ রঙের একটি পাঁচ টনি ট্রাক এবং ট্রাকে থাকা ১৩ লাখ টাকা মূল্যের ১৩ টন রড জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের আর্থিক মূল্য দাঁড়ায় ৪৮ লাখ টাকা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রবিবার বিকেলে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ