ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
‘ফিরিয়ে দাও ঘাতক কাঁটা, এবার আমি গোলাপ নেবো’—এই প্রতিপাদ্যকে ধারণ করে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেলে জেলা শহরের ‘অপরাজেয় ৭১’ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদ। সানাই বাদক মিলন দাসের হৃদয়স্পর্শী সুরের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা সংসদের উপদেষ্টামণ্ডলীর সদস্য হোসেন মোতাহার ও আবু মহিউদ্দিন, সহসভাপতি অমল টিক্কু, সহসাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাফি প্রমুখ।
আলোচনা পর্ব শেষে বিশিষ্ট গণসংগীত শিল্পী জ্যোতিষ চন্দ্র বর্মনের নেতৃত্বে দলীয় ও একক গণসংগীত পরিবেশিত হয়। পাশাপাশি সংগঠনের আবৃত্তি শিল্পীরা প্রতিবাদী ও দ্রোহের কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানের শেষ পর্বে পূর্বে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৪ অক্টোবর এ প্রতিযোগিতার আয়োজন করেছিল সংগঠনটি।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২